শঙ্কা বাড়িয়ে প্রায় ৩০০ ছুঁইছুঁই বাংলায় সংক্রমণ! চিন্তা বাড়াচ্ছে অ্যাক্টিভ কেসের সংখ্যাও

ক্রমশ আতঙ্ক বাড়াচ্ছে করোনা সংক্রমণ। মাত্র কয়েকদিনের ব্যবধানে হু হু করে বাড়ছে সংক্রমণের গ্রাফ। এই অবস্থায় বাংলায় চতুর্থ ওয়েভের আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না চিকিৎসকদের একাংশ।

ক্রমশ আতঙ্ক বাড়াচ্ছে করোনা সংক্রমণ। মাত্র কয়েকদিনের ব্যবধানে হু হু করে বাড়ছে সংক্রমণের গ্রাফ। এই অবস্থায় বাংলায় চতুর্থ ওয়েভের আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না চিকিৎসকদের একাংশ। শুধু তাই নয়, এখন থেকেই ফের একবার কড়া ভাবে কোভিড বিধি লাঘু করার কথাও বলা হচ্ছে চিকিৎসকদের তরফে।

তবে গোটা অবস্থার দিকে এই মুহূর্তে নজর রাখছে স্বাস্থ্য দফতর। তবে যেভাবে সংক্রমণ বাড়ছে তাতে কার্যত ভয় ধরাচ্ছে সাধারণ মানুষের মধ্যে।

এক নজরে সংক্রমণ-

এক নজরে সংক্রমণ-

ফের একবার বাংলায় বাড়ল করোনা সংক্রমণের সংখ্যা। শুধু তাই নয়, পেরিয়ে গেল ২৫০ এর গন্ডিও! অন্তত এমনটাই জানাচ্ছে স্বাস্থ্যদফতরের তরফে প্রকাশিত মেডিক্যাল বুলেটিনে। তথ্য জানাচ্ছে, গত ২৪ ঘন্টায় বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ২৯৫। যা রীতিমত উদ্বেগের। শুধু তাই নয়, বৃহস্পতিবারের তুলনায় আজ শুক্রবারের সংক্রমণ অনেকটাই বেশি। অন্যদিকে এখনও পর্যন্ত কোভিডে মোট আক্রান্ত হয়েছেন ২০ লক্ষ ২১ হাজার ২৬৭ জন। শুধু তাই নয়, করোনায় অ্যাক্টিভ কেসের সংখ্যাও ক্রমশ বাড়ছে। আজ শুক্রবার বাংলায় অ্যাক্টিভ কেসের সংখ্যা বেড়ে হল ১৪০৬।

শুধু কলকাতাতেই আক্রান্ত ১২৮

শুধু কলকাতাতেই আক্রান্ত ১২৮

বলে রাখা প্রয়োজন, কয়েক সপ্তাহ আগেই এমন একটা শুক্রবারে রাজ্যে দৈনিক সংক্রমণ ১০০ ছাড়ায়। প্রায় ৯০ দিনের মাথায় গত ১০ জুন প্রথম রাজ্যে ওই সংক্রমণের হার সামনে আসে। আর ঠিক কয়েকদিনের মাথাতেই ২৫০ ছাড়িয়ে গেল সংক্রমণের হার। সবথেকে বেশি কলকাতা এবং দক্ষিণ ২৪ পরগণা সংক্রমণের নিরিখে অনেকটাই এগিয়ে। এই দুই জেলাতেই হু হু করে বাড়ছে সংক্রমণ। তথ্য বলছে, শুধু কলকাতাতেই আক্রান্ত ১২৮ জন।

আতঙ্কের মধ্যেও স্বস্তির খবর

আতঙ্কের মধ্যেও স্বস্তির খবর

তবে আতঙ্কের মধ্যেও স্বস্তির খবর বাংলায় মৃত্যুর সংখ্যা। নতুন করে আজ শুক্রবার কারোর মৃত্যু হয়নি। মৃত্যুশূন্যই রয়েছে বাংলা। রাজ্যে কোভিডে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২১ হাজার ২০৭ জনের। অন্যদিকে গত কয়েকদিন ধরে লাগাতার ২ শতাংশের উপরে রয়েছে রাজ্যের পজিটিভিটি রেট। আজ শুক্রবার পজিটিভিটি রেট ২.৬২ শতাংশ। তবে এই অবস্থায় কার্যত যুদ্ধকালীন তৎপরতায় ভ্যাকসিন দেওয়ার কাজ চালাচ্ছে স্বাস্থ্য দফতর। একই সঙ্গে বুস্টার ডোজ দেওয়ারও কাজ চালানো হচ্ছে।

গোটা দেশেই ক্রমশ বাড়ছে করোনা সংক্রমণের হার

গোটা দেশেই ক্রমশ বাড়ছে করোনা সংক্রমণের হার

শুধু বাংলাতেই নয়, গোটা দেশেই ক্রমশ বাড়ছে করোনা সংক্রমণের হার। বিশেষ করে মহারাষ্ট্র, দিল্লি, কেরল ও কর্নাটকে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। সব মিলিয়ে দেশে গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৮৪৭ জন। যা গতকালের থেকে সামান্য বেশি। এই অবস্থায় একাংশের আশঙ্কা তাহলে কি চতুর্থ ওয়েভ আছড়ে পড়তে চলেছে দেশে? এই আশঙ্কা অবশ্য এখনই উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞদের একাংশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+