বাংলার ছয় আসনে পারস্পরিক লড়াই নাকি জোট! রাহুলকে ‘দরকারি’ চিঠি সোমেনের

বাংলায় বিজেপির অগ্রগতি রুখতে এবং তৃণমূল কংগ্রেসকে ২০২১ ক্ষমতা থেকে হটাতে সিপিএম তথা বামফ্রন্টের সঙ্গে কংগ্রেসের জোট প্রয়োজন। সেই সোমেন মিত্র এক চিঠি লিখেছেন দলের সর্বভারতীয় সভাপতিকে

বাংলায় বিজেপির অগ্রগতি রুখতে এবং তৃণমূল কংগ্রেসকে ২০২১ ক্ষমতা থেকে হটাতে সিপিএম তথা বামফ্রন্টের সঙ্গে কংগ্রেসের জোট প্রয়োজন। কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধীর এই মর্মে আবেদন জানানো হল সিপিএমের সঙ্গে আসনরফা করেই আসন্ন লোকসভা নির্বাচনে লড়াই করা জরুরি। ইতিমধ্যে সোমেন মিত্র এক চিঠি লিখেছেন দলের সর্বভারতীয় সভাপতির কাছে।

ছয় আসনে পারস্পরিক লড়াই কাম্য নয়

ছয় আসনে পারস্পরিক লড়াই কাম্য নয়

সোমবার সিপিএম কেন্দ্রীয় কমিটি সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেসের সঙ্গে জোট করেই লড়তে হবে। সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এই চিঠি পাঠানো হয়েছে রাহুল গান্ধীর কাছে। সেখানে দাবি করা হয়েছে, এই দুই দলের মধ্যে ছয়টি আসনের পারস্পরিক লড়াই না হওয়াই কাম্য।

তৃণমূল-বিজেপির সুবিধা করা যাবে না

তৃণমূল-বিজেপির সুবিধা করা যাবে না

যে চারটি আসন কংগ্রেসের দখলে রয়েছে এবং যে দুটি আসন সিপিএমের দখলে রয়েছে, সেই ছ'টি আসনে পরস্পরের মধ্যে লড়াই করার অর্থ তৃণমূল ও বিজেপির সুবিধা করে দেওয়া। উল্লেখ্য, মুর্শিদাবাদের বহরমপুর, জঙ্গিপুর এবং মালদহের দুটি লোকসভা আসন কংগ্রেসের দখলে রয়েছে। আর মুর্শিদাবাদ ও রায়গঞ্জ আছে সিপিএমের হাতে।

সর্বসম্মত সিদ্ধান্ত নিন, চিঠি প্রদেশ কংগ্রেসের

সর্বসম্মত সিদ্ধান্ত নিন, চিঠি প্রদেশ কংগ্রেসের

আসন্ন লোকসভার আগে সিপিএমের সঙ্গে আসন ভাগ করে নেওয়ার লক্ষ্যে চিঠিতে আবেদন জানানো হয়েছে। এই চিঠির পর কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ও সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বৈঠক করুন, সর্বসম্মত সিদ্ধান্ত নিন, চায় প্রদেশ কংগ্রেস।

গড় নিয়ে লড়াই সিপিএম ও কংগ্রেসের

গড় নিয়ে লড়াই সিপিএম ও কংগ্রেসের

সিপিএম ও কংগ্রেসের মধ্যে জোট নিয়ে মূল সমস্যা দুটি কেন্দ্র নিয়ে। এই দুটি কেন্দ্রই সিপিএমের দখলে। কংগ্রেসের গড় বলে গণ্য হলেও ২০১৪ নির্বাচনে দুটি কেন্দ্রেই জয়ী হয়েছিলেন সিপিএম প্রার্থী। একটা হল মুর্শিদাবাদ, যা অধীর চৌধুরীর গড় বলে খ্যাত. আর দ্বিতীয়টি হল রায়গঞ্জ, যা প্রিয়রঞ্জনের খাসতালুক ছিল।

আবেগ বনাম যুক্তিতে আটকে জোট

আবেগ বনাম যুক্তিতে আটকে জোট

কিন্তু গতবার রায়গঞ্জে যেমন প্রিয়-জায়া দীপা দাশমুন্সি ত্রিমুখী লড়াইয়ে হেরে বসেন মহম্মদ সেলিমের কাছে, তেমনি মুর্শিদাবাদে কংগ্রেসের মান্নান হোসেন হারেন সিপিএমের শেখ বদরুদ্দোজা কাছে। এখন কংগ্রেস এই দুই আসনে নিজেদের প্রার্থী দিতে চাইছে জোটের সঙ্গে আবেগ কাজে লাগাতে। বামসমর্থিত কংগ্রেস প্রার্থী হলেই এই দুই আসনে চ্যালেঞ্চ ছোঁড়া যাবে তৃণমূলকে।

দুই আসনেই আটকে জোট-ভাগ্য

দুই আসনেই আটকে জোট-ভাগ্য

কিন্তু সিপিএম সোজা অঙ্কে এই দুই আসনে লড়তে চাইছে। তাদের সাফ কথা, এই দুটি আসন তাদের দখলে রয়েছে। অতএব এই দুইটি আসনে তাঁদের চাই। কংগ্রেস অযথা অধিকার ফলাচ্ছে। তাই জোট বা আসনরফা আটকে রয়েছে বলে অভিযোগ সিপিএম তথা বামেদের।

২০১৪-২০১৬ নির্বাচনের পরিসংখ্যান পেশ

২০১৪-২০১৬ নির্বাচনের পরিসংখ্যান পেশ

এদিকে রাহুলকে লেখা চিঠিতে ২০১৪ সালের লোকসভা নির্বাচন ও ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের পরিসংখ্যানও পেশ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। উল্লেখ্য, এই মুহূর্তে বাংলায় কংগ্রেসের আপাত প্রাধ্যন্য রয়েছে মুর্শিদাবাদ, মালদহ, উত্তর দিনাজপুর ও পুরুলিয়ার একাংশে। এখানকার কর্মীদের মধ্যে উৎসাহ রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+