প্রধানমন্ত্রীকে খোলা চিঠি প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রর
প্রধানমন্ত্রীকে খোলা চিঠি প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রর
প্রধানমন্ত্রীকে খোলা চিঠি লিখলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। প্রধানমন্ত্রীর মোমবাতি জ্বালানোর ঘোষনার কড়া সমালোচনাও করেছেন তিনি ওই চিঠিতে। পাশাপাশি, পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার কথা না জানিয়েই হঠাৎ করে লকডাউন ঘোষনারও কড়া সমালোচনা করেছেন তিনি।

প্রধানমন্ত্রীকে খোলা চিঠি লিখলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। ওই চিঠির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে সোমেনবাবু জানতে চেয়েছেন, আপনার কাছে কোনটা অগ্রাধিকার?
থালা বাজানো? মোমবাতি জ্বালানো? নাকি দেশের অর্থনীতি এবং গরিব মানুষকে বাঁচানো ? সোমেন মিত্র লিখেছেন, আগে থেকে পরিকল্পনা না করে লক ডাউন ঘোষণা করলেন । এর আগেই আপনার আগের ভুল সিদ্ধান্ত গুলো নোটবন্দি, ত্রুটিপূর্ণ জি এস টি দেশের অর্থনীতি কে খাদের কিনারায় নিয়ে এসেছে। আপনার ভাষণে দেশের মানুষ কি ভাবে বাঁচবে তাঁর তো কোন কথা নেই।
সোমেনবাবু ওই চিঠির মধ্য দিয়ে প্রধানমন্ত্রীকে জানিয়েছেন, পরিযায়ী শ্রমিকদের আগেই তাঁদের বাড়ি চলে যেতে বলতে পারতেন। তাহলে আপনার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সরকারকে গরিব মানুষগুলোকে বিষ দিয়ে স্নান করাতে হত না। আপনার কাছে এই গরিব মানুষগুলো তাঁদের বিরুদ্ধে এই অমানবিক কাজের জন্য একটু সহানুভুতি আশা করেছিল। সহানুভুতি পেল না।
যারা মাইলের পর মাইল হেঁটে বাড়ি ফিরতে গিয়ে রাস্তায় মারা গেলেন তাঁদের পরিবারের উদ্দেশেও প্রধানমন্ত্রী কিছু না বলায় সমালোচনা করেছেন সোমেন মিত্র।
তাঁর বক্তব্য, আমরা ভেবেছিলাম অন্ততঃ ন্যায় প্রকল্পের মত কিছু ঘোষণা করবেন যাতে গরিবমানুষের ব্যাঙ্কের খাতায় সরাসরি অর্থ পৌঁছত। তাও করলেন না। হু-র পরামর্শ মত আমাদের দেশে করোনা ভাইরাস শনাক্ত করার পর্যাপ্ত পরীক্ষা হচ্ছে কোথায়? তার জন্য পরিকাঠামো কোথায়? আপনি এই বিষয়ে কোন কথা বললেন না। চিকিৎসক এবং এর সাথে যুক্ত মানুষগুলির সুরক্ষার ব্যবস্থা সম্পর্কে আপনি চুপ করে থাকলেন। বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল পিছু প্রায় ২০ ডলারে নেমেছে। ডিজেলের দাম কমিয়ে কৃষকের কষ্ট লাঘব করার কোন ঘোষণা আপনার ভাষণে ছিল না বলে হতাশ হয়েছি। বাজারে জিনিসপত্রের দাম যেভাবে বেড়ে চলেছে, তাতে মধ্যবিত্তের নাভিশ্বাস উঠেছে। এই বিষয়েও আপনি চুপ করে থাকলেন।
তবে দেশের মানুষের উদ্দেশে আপনি যে বার্তা দিলেন, তা থেকে ভারতবাসী কি পেল? তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।












Click it and Unblock the Notifications