নেতাজিকে শ্রদ্ধা জানিয়ে ধর্মনিরপেক্ষতার প্রশ্নে বিজেপিকে কটাক্ষ সোমেন মিত্রর
নেতাজিকে শ্রদ্ধা জানিয়ে ধর্মনিরপেক্ষতার প্রশ্নে বিজেপিকে কটাক্ষ সোমেন মিত্রর
কেন্দ্রীয় সরকারের ভ্রান্ত নীতির জন্যই দেশের গরিব সাধারণ মানুষ আজ বিপর্যস্ত। নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শকে গ্রহণ করলে ভারত এগিয়ে যেতে পারত, আমরা এগোতাম। কঠিন সময়ের মুখোমুখি হতে হতো না ভারতকে।

বৃহস্পতিবার নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম দিবস উপলক্ষে প্রদেশ কংগ্রেস দফতর বিধানভবনে এসে কেন্দ্রের মোদী সরকারের বর্তমানের নীতি-আদর্শের কড়া সমালোচনা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। পাশাপাশি, এদিন রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সমালোচনা করতেও ছাড়েননি প্রদেশ কংগ্রেস সভাপতি।
সোমেন মিত্র বলেন নেতাজি সুভাষচন্দ্র বসু অখণ্ড ধর্মনিরপেক্ষ ভারতের স্বপ্ন দেখেছিলেন। কিন্তু বর্তমান কেন্দ্রের বিজেপি সরকার দেশে সাম্প্রদায়িক বিভাজনের মধ্য দিয়ে দেশকে বিভক্ত করতে চাইছে। বিজেপি এই বিপদজনক ভাবনা থেকে দেশকে বাঁচাতে নেতাজির আদর্শকে সম্বল করে সকল দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
প্রসঙ্গত, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম দিবস উপলক্ষে প্রদেশ কংগ্রেস দফতর বিধান ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট জনেরা। সোমেন মিত্র নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শের কথা তুলে ধরেন। আর সেই প্রসঙ্গে বলতে গিয়েই কেন্দ্র-রাজ্যকে একসঙ্গে দুষলেন সভাপতি সোমেন মিত্র।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications