কয়লা-কাণ্ডে নয়া মোড়! ইএসএলের বর্তমান GM সহ সাত কর্মীকে গ্রেফতার করল সিবিআই
কয়লা-কাণ্ডে চাঞ্চল্যকর মোড়! তদন্তে সাত ইসিএল আধিকারিককে গ্রেফতার করল সিবিআই। এই সাতজনের মধ্যে বেশ কয়েকজন ইএসএলের আধিকারিকও রয়েছেন বলে জানা যাচ্ছে। আজ বুধবার সকাল থেকে দফায় দফায় এই সাত কর্মীকে জেরা করেন কেন্দ্রীয় গোয়েন্দা
কয়লা-কাণ্ডে চাঞ্চল্যকর মোড়! তদন্তে সাত ইসিএল আধিকারিককে গ্রেফতার করল সিবিআই। এই সাতজনের মধ্যে বেশ কয়েকজন ইএসএলের আধিকারিকও রয়েছেন বলে জানা যাচ্ছে। আজ বুধবার সকাল থেকে দফায় দফায় এই সাত কর্মীকে জেরা করেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা।

কিন্তু তাঁদের বক্তব্যে বেশ কিছু অসঙ্গতি পান তদন্তকারীরা। আর এরপরেই ওই সাত কর্মীকে গ্রেফতার করা হয় বলে জানা যাচ্ছে। কয়লা মাফিয়াদের সঙ্গে আঁতাতের অভিযোগ রয়েছে এই সাতজনের বিরুদ্ধেই। আর সেই সংক্রান্ত বেশ প্রমাণও ইতিমধ্যে সিবিআই আধিকারিকরা পেয়েছেন বলে জানা যাচ্ছে।
আগামীকাল বৃহস্পতিবার ধৃত সাতজনকেই আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে তোলা হবে বলে জানা যাচ্ছে। গত বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে কয়লা এবং গরু পাচার-কান্ডের তদন্ত শুরু করে সিবিআই। দুই মামলাতে আর্থিক লেনদেন নিয়ে তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও।
তদন্তে একাধিক প্রভাবশালীকে ইতিমধ্যে জেরা করেছে সিবিআই। এমনকি খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পর্যন্ত দফায় দফায় জেরা করা হয়েছে। তদন্তে কয়লা মাফিয়াও গ্রেফতার হয়েছে। এবার সিবিআইয়ের জালে খোদ ইসিএল আধিকারিকরা।
ধৃতদের মধ্যে রয়েছেন প্রাক্তন জেনারেল ম্যানেজার সুশান্ত বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন জেনারেল ম্যানেজার অভিজিৎ মল্লিক, প্রাক্তন জেনারেল ম্যানেজার তন্ময় দাস। তালিকায় বেশ কয়েকজন বর্তমান জেনারেল ম্যানেজারও রয়েছে। যেমন রয়েছেন এসসি মিত্রের নাম।
এমনকি সিকিউরিটি ম্যানেজার মুকেশ কুমারম রিংকু বেহরা'র নাম রয়েছে বলে জানা যাচ্ছে। তবে এদের মধ্যে দুজনের নাম কয়লা সংক্রান্ত সিবিআইয়ের এফআইআরে ছিল বলে জানা যাচ্ছে। সিবিআই সূত্রে, ইসিএলের এই সাতজনই দীর্ঘদিন ধরে সিবিআই র্যাডারে ছিল।
এমনকি তাঁদের বাড়িতে এবং অফিসেও একাধিকবার তল্লাশি হয়েছে বলে খবর। বেশ কিছু নথিও বাজেয়াপ্ত করা হয়েছে। আজ সকাল থেকে সাতজনকে দফায় দফায় সিবিআই আধিকারিকরা জেরা করে। তথ্যে অসঙ্গতি পাওয়ার পরেই গ্রেফতার করা হয় বলে জানা যাচ্ছে। ধৃতদের বিরুদ্ধে কয়লা মাফিয়াদের সঙ্গে যোগ থাকার অভিযোগ রয়েছে। এমনকি মোটা টাকার বিনিময়ে কয়লা পাচারের মতো মারাত্মক অভিযোগ রয়েছে সিবিআইয়ের তরফে। খোদ ইসিএলের সাত কর্মীর গ্রেফতারির ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।
ঘটনা প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, সিবিআই তদন্ত করছে এই বিষয়ে রাজনৈতিক ভাবে কিছু বলার নেই। তবে গরু কিংবা কয়লা পাচারের আটকানোর ক্ষেত্রে কেন্দ্রের বড় ভূমিকা রয়েছে। কোল কেন্দ্রের, সীমান্ত পাহাড়ায় থাকে বিএসএফ। ফলে বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিয়ে সিবিআইয়ের দেখা উচিৎ বলে দাবি কুণাল ঘোষের।












Click it and Unblock the Notifications