কয়লা-কাণ্ডে নয়া মোড়! দুবাইতে লুকিয়ে থাকা বিনয় মিশ্রের অফিস-জমি অ্যাটাচের আবেদন সিবিআইয়ের

ভোটের আগে রাজ্যে কয়লা এবং গরু পাচার-কাণ্ডের তদন্ত শুরু করেছে সিবিআই। ইতিমধ্যে গরু পাচার-কাণ্ডে একাধিক প্রভাবশালীকে জেরা করা হয়েছে। কয়লা পাচার-কাণ্ডেও তদন্তে নেমে একাধিক ব্যক্তিত্বকে জেরা করা হয়েছে। তবে কয়লা পাচারে নেমে এ

ভোটের আগে রাজ্যে কয়লা এবং গরু পাচার-কাণ্ডের তদন্ত শুরু করেছে সিবিআই। ইতিমধ্যে গরু পাচার-কাণ্ডে একাধিক প্রভাবশালীকে জেরা করা হয়েছে। কয়লা পাচার-কাণ্ডেও তদন্তে নেমে একাধিক ব্যক্তিত্বকে জেরা করা হয়েছে। তবে কয়লা পাচারে নেমে একাধিক প্রভাবশালী ব্যক্তির নাম উঠে আসে।

উঠে আসে বিনয় মিশ্র, অনুপ মাঝি সহ একাধিক নাম। যাদের সঙ্গে শাসকদলের যোগাযোগ রয়েছে। এমনতাই অভিযোগ। এই পরিস্থিতিতে একাধিকবার বিনয় মিশ্রকে তলব করা হলেও পাওয়া যায়নি। এবার আরও কড়া ব্যবস্থা সিবিআইয়ের।

অফিস-জমি অ্যাটাচের আবেদন

অফিস-জমি অ্যাটাচের আবেদন

আসানসোলের বিশেষ সিবিআই আদালতে কয়লাকাণ্ডে অভিযুক্ত বিনয় মিশ্রের অফিস-জমি অ্যাটাচের আবেদন। আবেদন দাখিল করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সিবিআইয়ের দাবি, বেআইনি টাকায় কয়েকশ কোটি টাকার সম্পত্তি করেছ বিনয় মিশ্র। সম্পত্তির পরিমাণ কয়েকশ কোটি। আদালতে সওয়ালে জানান সিবিআইয়ের আইনজীবীরা। আর সেই কারনে কয়লাকাণ্ডে অভিযুক্ত বিনয় মিশ্রের অফিস-জমি অ্যাটাচের আবেদন সিবিআইয়ের। যদিও আবেদনের ভিত্তিতে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি আদালতের তরফে।

রেড কর্নার নোটিস জারি সিবিআইয়ের

রেড কর্নার নোটিস জারি সিবিআইয়ের

গরু ও কয়লা পাচার কাণ্ডে জড়িত বিনয় মিশ্রের বিরুদ্ধে রেড কর্নার জারি করল সিবিআই। দীর্ঘদিন বেপাত্তা আন্তর্জাতিক গরু পাচার কাণ্ডের অন্যতম কিংপিন বিনয়। দুবাইতেই গা ঢাকা দিয়ে রয়েছে বিনয় মিশ্র, এবার একপ্রকার নিশ্চিত সিবিআই। আর তাতেই জারি রেড কর্নার। অর্থাৎ যেই দেশেই বিনয়কে হাতে পাবে পুলিশ, তৎক্ষনাৎ তাঁকে গ্রেফতার করে দেশে ফেরানো হবে। ইন্টারপোলের কাছে এই মর্মে আবেদন করা হয়েছে বলে সূত্রের খবর। এনিয়ে তাদের সঙ্গে প্রতি মুহূর্তে যোগাযোগ রাখছে কেন্দ্রীয় গোয়েন্দারা।

গ্রেফতার বিকাশের ভাই বিনয়

গ্রেফতার বিকাশের ভাই বিনয়

কয়লা-কাণ্ডে মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা ইতিমধ্যেই সিবিআইয়ের কাছে আত্মসমর্পণ করেছে। তাকে ৪ বার জেরাও করেছেন আধিকারিকরা। এ ছাড়া একাধিক পুলিশ কর্তার নামও জড়িয়েছে এই মামলায়। কিছুদিন আগেই বাঁকুড়ার পুলিশ সুপার কোটেশ্বর রাওকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এ ছাড়া কয়লা পাচার-কাণ্ডে অন্যতম অভিযুক্ত তৃণমূল নেতা বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্রকেও গ্রেফতার করে সিবিআই। যদিও শারীরিক অসুস্থতার জন্য তাঁকে অন্তর্বর্তিকালীন জামিন দিয়েছে আসানসোলের সিবিআই আদালত।

বেশ কিছু নথি জমা দিয়েছেন

বেশ কিছু নথি জমা দিয়েছেন

কয়লা পাচার-কাণ্ডে গত কয়েকদিন আগেই জ্ঞানবন্ত সিংহকে তলব করে সিবিআই। নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হবে। সিবিআই সূত্রে খবর, জেরায় একাধিক অভিযুক্ত দাবি করেছে, কয়লা পাচারকারীদের সঙ্গে যোগাযোগ ছিল জ্ঞানবন্তের। পাচারকারীদের থেকে তিনি টাকা নিয়েছিলেন কিনা, বা তাদের সঙ্গে কোনও সম্পর্ক ছিল কিনা সেই বিষয়ে জেরা করতেই জ্ঞানবন্তকে তলব করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। নির্ধারিত দিনে বেশ কিছু নথি নিউএ সকালেই হাজির হয়ে যান। কিন্তু সেই সময় কোনও সিবিআই আধিকারিক না থাকা নথি জমা দিয়েই ফেরেন পুলিশ আধিকারিক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+