শকুনের মতো ওত পেতে আছে,দুর্গাপুজো নিয়ে নাম না করে দিলীপদের আক্রমণ মমতার
শকুনের মত ওত পেতে বসে আছে সব। পুজো হলেও রাজনীতি হবে আবার পুজো না হলেও আক্রমণ হবে। ওদের কোনওএ দায়বদ্ধতা নেই। দুর্গাপুজোর বৈঠকে নাম না করে দিলীপ ঘোষদের বিরুদ্ধে।
শকুনের মত ওত পেতে বসে আছে সব। পুজো হলেও রাজনীতি হবে আবার পুজো না হলেও আক্রমণ হবে। ওদের কোনওএ দায়বদ্ধতা নেই। দুর্গাপুজোর বৈঠকে নাম না করে দিলীপ ঘোষদের বিরুদ্ধে। প্রসঙ্গত উল্লেখ্য কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় দুর্গাপুজো করতে দেওয়া হবে না বলে প্রচার শুরু হয়েছিল। তার জেরে বেশ কয়েরজনকে গ্রেফতারও করা হয়।

দুর্গাপুজো নিয়ে রাজনীতি
দুর্গাপুজো নিয়ে রাজনীতি করছে বিজেপি। এই অভিযোগ আগেও করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দুর্গাপুজো নিয়ে বৈঠকে আবারও বিজেপির নাম না করে আক্রমণ শানালেন মমতা। তিনি অভিযোগ করেছেন দুর্গাপুজো নিয়ে শকুনের মতো ওত পেতে বসেছে। পুজো হলেও আক্রমণ আবার পুজো না হলেও আক্রমণ।

দায়বদ্ধতা নেই
বিজেপিকে সরাসরি আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেেছন তাঁদের কোনও দায়বদ্ধতা নেই সেকারণেই বাঙালির সেরা উৎসব নিয়ে রাজনীতি করছেন তাঁরা। কয়েকদিন আগে দুর্গাপুজো নিয়ে ভুয়ো ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছিল। ভিডিওয় প্রচার করা হচ্ছিল পুজো করতে দেওয়া হবে না এবার। এই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করে পুলিস।

ধর্ম নিয়ে রাজনীতি
বেশ কিছু রাজনৈতিক দল ধর্ম নিয়ে রাজনীতি করেন। তাঁরা ধর্মে ধর্মে বিভেদ ঘটিয়ে রাজনৈতিক ফায়দা তোলেন বলে অভিযোগ করেছেন মমতা। তাঁদের সব চক্রান্তের পরিকল্পনায় জল ঢেলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুজোর আয়োজনে একাধিক ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

করোনা বড় চ্যালেঞ্জ
পুজোর মধ্যে ভিড় বাড়লে সংক্রমণ বাড়বে। এই নিয়েও রাজনীতি করতে ছাড়বে না বিরোধীরা। তাই নিয়েও বিজেপির নাম না করে সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেকারণে দুর্গাপুজোরা আয়োজনে কোনও রকম খামতি রাখেননি।












Click it and Unblock the Notifications