Mamata Banerjee: রাম মন্দির গিমিক শো! লোকসভার আগে মমতার মুখে 'সারদা' প্রসঙ্গ

Mamata Banerjee: সামনেই লোকসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগে ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে সারদা প্রসঙ্গ। শুধু তাই নয়, গরু থেকে কয়লা সবেতেই তৃণমুলের নাম তোলা নিয়েও এদিন বিজেপিকে একহাত নেন রাজ্যের প্রশাসনিক। পাশাপাশি রাম মন্দির ইস্যুতেও বড় বার্তা দেন এদিন।

যা নিয়ে পালটা মুখ্যমন্ত্রীকে (Mamata Banerjee) একহাত নিয়েছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। দাবি, রাজ্যের মানুষ সব দেখতে পাচ্ছে। উনি কি বললেন তাতে কিছু যায় আসে না। আজ মঙ্গলবার জয়নগরে সভায় যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই সভা থেকেই একাধিক ইস্যুতে বিজেপিকে আক্রমণ শানান।

Mamata Banerjee

একই সঙ্গে কেন্দ্রীয় বঞ্চনা নিয়েও সরব হন রাজ্যের প্রশাসনিক প্রধান (Mamata Banerjee)। বলেন, একাধিক কেন্দ্রীয় দল এসেছে। পুরো বিষয়টিই প্রধানমন্ত্রীকে জানিয়েছি। উনি দেখবেন বলে জানিয়েছেন। কিন্তু মুখ্যমন্ত্রীর দাবি, সব গেরুয়া করতে বলা হচ্ছে। এমনকি দলীয় লোগো লাগাতে বলা হচ্ছে বলেও অভিযোগ। আর এই বিষয়ে কথা বলতে গিয়ে এদিন কড়া ভাষায় বিজেপিকে আক্রমন শানান রাজ্যের প্রশাসনিক প্রধান।

টেনে আনেন সারদা চিটফান্ড ইস্যুও। বলেন, এজেন্সি দিয়ে ভয় দেখানো হচ্ছে। আমাদের লোকের উপর অত্যাচার করা হচ্ছে। কয়লা থেকে গরু সবেতেই তৃণমূলকে জড়ানো হচ্ছে। আর এই প্রসঙ্গে কথা বলতে গিয়েই মুখ্যমন্ত্রীর দাবি, সারদা চিটফান্ডে তদন্তের কি হল। আমরা দুশো কোটি টাকা ফিরিয়ে দিয়েছিলাম।

কাশ্মীর থেকে আমরাই প্রথম সারদায় গ্রেফতার করেছিলাম। সারদার তদন্তে তো সম্পত্তি বাজেয়াপ্ত করা হল। কিন্তু গরীব মানুষের টাকা কেন ফেরানো হল না? প্রশ্ন প্রশাসনিক প্রধানের।

এই ইস্যুতে ফের একবার সিপিএমকে আক্রমণ শানান। বলেন, চিটফান্ড সিপিএম এনেছিল। ওদের কাউকে গ্রেফতার করা হল না। সব ব্যাপারে তৃণমূলকে জড়ানো হচ্ছে। ভয় পাচ্ছে না বলে তাদের জড়ানো হচ্ছে বলেও অভিযোগ সুপ্রিমোর।

এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, চিটফান্ড থেকে তৃণমূল সুবিধা নিয়েছে। ভোটে লাগিয়েছে টাকা। আদালত এই বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে মন্তব্য বিজেপি নেতার। অন্যদিকে রামমন্দির নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি। বলেন, রাম মন্দির নিয়ে কী বক্তব্য আমায় জিজ্ঞেস করেছিল।

এই একটাই কাজ, আমার আর কোনও কাজ নেই। ভোটের আগে গিমিক শো বলেও ব্যাখ্যা করেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, অন্য ধর্মের মানুষকে অবহেলা করা, এটা কারও কাজ নয় বলেও বার্তা তাঁর। যা খুব তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+