আলুর দামে রাশ টানতে উদ্যোগ মুখ্যমন্ত্রীর, ভিনরাজ্যে পাচার রুখতে বেঁধে দিলেন দাম
আলুর দামে রাশ টানতে উদ্যোগ মুখ্যমন্ত্রীর, ভিনরাজ্যে পাচার রুখতে বেঁধে দিলেন দাম
রাজ্যে অগ্নিমূল্য আলু। ৩০ থেকে ৩৫ টাকা কিলো দরে বিক্রি হচ্ছে। মধ্য বিত্তের নাভিঃশ্বাস উঠছে এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি। দাম নিয়ন্ত্রণে এবার কড়া পদক্ষেপ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি রাজ্যে আলুর দাম বেঁধে দিয়েছেন। সরকারি নির্দেশিকা অনুযায়ী পাইকারি বাজারে ব্যবসায়ী ২২ টাকা কেজি দরে আলু কিনবেন আর খুচরো ব্যবসায়ীদের সেটা ২৫ টাকা কেজি দরে বিক্রি করবেন। সাধারণ মানুষ ২৭ টাকা কেজি দরে সেই আলু কিনবে।

আলুর মূল্যবৃদ্ধি
করোনা পরিস্থিতির মধ্যে অস্বাভাবিক হারে দাম বেড়ে চলেছে আলুর। ৩৫ থেকে ৪০ টাকা কেজি দরে খুচরো বাজারে বিক্রি হচ্ছে আলু। এই নিয়ে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। রাজ্য সরকার আলুর দাম নিয়ন্ত্রণে কোনও পদক্ষেপ করছে না বলে অভিযোগ করেছেন বিরোধীরা।

কড়া পদক্ষেপ মমতা
রাজ্যবাসীর কথা মাথায় রেখে আলুর দাম নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খুচরো এবং পাইকারি বাজারে আলু বিক্রির দাম বেঁধে দিলেন চিনি। এবার থেকে রাজ্যে খুচরো বাজারে আলু বিক্রি হবে ২৭ টাকা কেজি দরে। অন্যদিকে পাইকারি বাজারে সেই আলু বিক্রি হবে ২৫ টাকা কেজি দরে। পাইকারি ব্যবসায়ীরা ২২টাকা কেজি দরে আলু কিনবেন।

পাচার হচ্ছে আলু
রাজ্যের ভান্ডারে পর্যাপ্ত আলু থাকলেও সেটা ভিন রাজ্যে পাচার হয়ে যাচ্ছে। বাজার পরিদর্শনের পর এমনই রিপোর্ট দিয়েছেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা। ভিনরাজ্যে যাতে রাজ্যের আলু পাচার হয়ে না যায় সেজন্য ট্রাকা এবং লরিতে নজরদারি চালানো হবে। ভিন রাজ্যে যাতে অত্যাধিক আলু না যায় তার উপর কড়া নজর রাখা হবে।

ফড়েদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা
বাজারে ফড়েদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কোনওভাবেই ফাটকা কারবারিদের আলুর দাম বাড়ানোর সুযোগ দেওয়া যাবে না। গতকালই সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তী এই নিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আক্রমণ শানিয়েছিলেন।












Click it and Unblock the Notifications