নবান্নে পা রেখেই একের পর এক রদবদল,একের পর এক জেলাশাসক বদলি, ঘর গোছালেন মমতা
নবান্নে পা রেখেই একের পর এক রদবদল,একের পর এক জেলাশাসক বদলি, ঘর গোছালেন মমতা
তৃতীবার মুখ্যমন্ত্রী পদে দায়িত্ব নিয়েই ব্যপক রাজ্য পুলিশ ও প্রশাসন স্তরে ব্যপক রদবদল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশনের পোস্টিং সব বাতিল করে দিয়েছে একাধিক জেলায় জেলাশাকদের বদলির নির্দেশ দিলেন। কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানো হল ৪ আইপিএসকে। এক প্রকার ঘর গুছিয়ে নিলেন মমতা।

কম্পালসারি ওয়েটিংয়ে ৪ আইপিএস
শপাথ নিয়ে নবান্নে পা রেখেই ৪ আইপিএসকে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এডিজি, পশ্চিমাঞ্চল রাজেশ কুমার, হাওড়া গ্রামীণের পুলিশ সুপার শ্রীহরি পাণ্ডে, আলিপুরদুয়ারের এসপি অমিত কুমার সিং এবং পূর্ব বর্ধমানের এসপি অজিত কুমার যাদবকে কম্পালসরি ওয়েটিংয়ে পাঠানো হয়েছে। এছাড়াও একাধিক পুলিশ অফিসারকে বদলি করা হয়েছে। আইপিএস অজয় নন্দকে এডিজি সিআইএফ পদে বদলি করা হয়েছে। তিনি ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সিপি ছিলেন। পূর্বমেদিনীপুরে নতুন পুলিশ সুপার পদে বসানো হয়েছে অমরনাথকে। আইপিএস ধৃতিমান সরকারকে ঝাড়গ্রাম থেকে সরিয়ে ব্যারাকপুর নর্থের ডিসি পদে বসানো হয়েছে। ইংরেজবাজারের আইসি মদনমোহন রায়কে ক্লোজ করা হয়েছে। জঙ্গিপুরের পুলিশ সুপার সূর্য প্রতাপ যাদবকে সরিয়ে বিধাননগরের দায়িত্বে বসানো হয়েছে।

জেলা শাসক বদলি
একের পর এক জেলাশাসকদে বদলি করা হয়েছে। পূর্ব মেদিনীপুরের জেলাশাসক স্মিতা পাণ্ডেকে সরিয়ে দেওয়া হয়েছে। পুরুলিয়ার জেলা শাসক অভিজিৎ মুখোপাধ্যায়কেও বদলি করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক অন্তরা আচার্যের জায়গায় আনা হয়েছে পি উলগানাথনকে। পশ্চিম বর্ধমানের জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তবকে সরিয়ে, তাঁর জায়গায় আনা হল বিভু গোয়েলকে। দার্জিলিংয়ের জেলাশাসক শশাঙ্ক শেঠিকে নদিয়ায় দায়িত্বে বসানো হয়েছে। সেখানকার জেলাশাসক পদের দায়িত্ব নেবেন তিনি। দার্জিলিংয়ের নতুন জেলাশাসক পদে নিয়োগ করা হয়েছে এস পোন্নামবালামকে। পূর্ব মেদিনীপুরের জেলাশাসক করা হয়েছে পূর্ণেন্দুকুমার মাজিকে। পুরুলিয়ার জেলাশাসক পরে ফেরানো হয়েছে রাহুল মজুমদারকে।

কমিশনের বিরুদ্ধে তোপ
নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দেগেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছিলেন কমিশন নিজেদের লোককে জেলা শাসক ও পুলিশ সুপার পদে বসিয়ে ভোট প্রভাবিত করারা চেষ্টা করেছে। এই নিয়ে কমিশন এবং বিজেপির বিরুদ্ধে এক যোগে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে মমতা
বিজেপির সব হিসেব নিকেশ ওলট পালট করে দিয়ে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে বসেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই ভোট পরবর্তী হিংসা চলছে রাজ্যে। এই নিয়ে পরিস্থিতি খতিয়ে দেখতে কেন্দ্রের বাহিনী এসেছে রাজ্যে।












Click it and Unblock the Notifications