রাজনৈতিক জগতের বড় ক্ষতি ,শ্যামল চক্রবর্তীর প্রয়াণে শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর
রাজনৈতিক জগতের বড় ক্ষতি ,শ্যামল চক্রবর্তীর প্রয়াণে শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর
রাজনৈতিক জগতের বড়ক্ষতি হয়ে গেল। সিপিএম নেতা শ্যামল চক্রবর্তীর প্রয়ানে শোক বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রয়াত নেতার পরিজনকে সমবেদনা জানিয়েছেন তিনি। শ্যামল চক্রবর্তী হাসপাতালে থাকাকালীনই মুখ্যমন্ত্রী তার মেয়ে অভিনেত্রী ঊষসী চক্রবর্তীকে ফোন করে খবর নিয়েছিলেন। সাহায্যের প্রয়োজন হলে ফোন করে জানাতে বলেছিলেন।

বাম শ্রমিক নেতার প্রয়ানে শোক প্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেসের মহাসচিপ পার্থ চট্টোপাধ্যায়ও। তিনি বলেছেন, বড় শ্রমিক নেতা ছিলেন শ্যামল দা। তাঁর প্রয়ানে সত্যি বড় ক্ষতি হয়ে গেল। সবার আগে অত্যন্ত সজ্জন মানুষ ছিলেন তিনি। শোক প্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেস নেতা সুব্রত মুখোপাধ্যায়ও। শ্রমিক সংগঠনের নেতা থাকাকালীন শ্যামল চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ ছিল তাঁর।
তিনি বলেছেন শ্যামলদার মতো ফাইটার নেতার চলে যাওয়া মেনে নিতে পারছি না। রাজনৈতিক মহলের বড় ক্ষতি হয়ে গেল বলে জানিয়েছেন তিনি। শোক প্রকাশ করেছেন কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিমও। ছাত্র আন্দোলনেক দিক পাল নেতার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন বিরোধীরা।












Click it and Unblock the Notifications