Mamata Banerjee: সোমবারও ছুটি ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের, বন্ধ থাকবে সমস্ত সরকারি দফতর
Mamata Banerjee: আগামীকাল সোমবার রাজ্য সরকারি কর্মীদের ছুটি ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ছটপুজো (Chhath Puja 2023) উপলক্ষে আগামীকাল সোমবারও ছুটি ঘোষণা করলেন। আজ রবিবার হেস্টিংসের তক্তাঘাটে ছট পুজোর উদ্বোধনে যান রাজ্যের প্রশাসনিক প্রধান (Mamata Banerjee)। আর সেই অনুষ্ঠানে কথা বলতে গিয়েই এহেন বড় ঘোষণা করেন তিনি। ফলে আজ রবিবার, সোমবার ছুটির (Chhath Puja Holiday) আমেজ বজায় থাকবে।
দুর্গাপুজো, কালীপুজোয় লম্বা ছুটি কাটিয়েছে রাজ্য সরকারি কর্মীরা। কার্যত সেই রেশ কাটতে না কাটতেই ফেওর ছুটির ঘোষণা রাজ্যের প্রশাসনিক প্রধানের (Mamata Banerjee)। আর এহেন ঘোষণায় খুশি রাজ্যের কয়েক হাজার সরকারি কর্মী। যদিও একাংশের মতে, দিনের পর দিন বকেয়া ডিএ'র পরিমাণ বাড়ছে। কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ডিএ'র ফারাক বাড়ছে। এই ব্যাপারে সম্পূর্ণ উদাসীন রাজ্য প্রশাসন। এমনকি ডিএ'য়ের দাবিতে দিনের পর দিন আন্দোলন-ধর্না চলছে। সেদিকে মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) নজর নেই বলেও কটাক্ষ আন্দোলনরত কর্মীদের।

মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলেন, ছটপুজোয় সোমবার সরকারি অফিস ছুটি থাকবে। দিল্লি ছট পুজোর জন্য দুদিন ছুটি দেয় না। কিন্ত্য বাংলার সরকার ইদ, ছট সব উৎসবেই দুদিন করে ছুটি দেয় বলে মন্তব্য। অন্যদিকে এদিন হেস্টিংসের তক্তাঘাটে ছট পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী সবাইকে সাবধানে থাকার পরামর্শ দেন। ভলেন্টিয়ার এবং পুলিশ কর্মীদের সঙ্গে নির্দেশ মেনে চলার কথাও বলেন। মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) জানান, 'সাবধানে গঙ্গার ঘাটে যান, হুড়োহুড়ি করবেন না। শিশুদের নিয়ে গঙ্গার ঘাটে যাবেন না।
অন্যদিকে গঙ্গা যাতে অপরিষ্কার না হয় সেজন্যে ছটের জন্যে আসা সমস্ত মানুষকে নজর রাখার কথা বলেন। মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) মন্তব্য, গঙ্গাকে নোংরা করবেন না। ফুল বা অন্য কিছু নির্দিষ্ট জায়গার রাখার জন্যেও আবেদন রাজ্যের প্রশাসনিক প্রধানের।












Click it and Unblock the Notifications