করোনা লকডাউনে রাজ্যে রেশন বণ্টনে চূড়ান্ত অব্যবস্থা, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী নিলেন চরম পদক্ষেপ

করোনা লকডাউনে রাজ্যে রেশন বণ্টনে চূড়ান্ত অব্যবস্থা, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী নিলেন চরম পদক্ষেপ

করোনা ভাইরাসের লকডাউনের মধ্যে রেশনের মাধ্যমে খাদ্য দ্রব্য বিলি নিয়ে চূড়ান্ত অব্যবস্থা তৈরি হয়েছে রাজ্যে। একাধিক জায়গা থেকে রেশন নিয়ে বিক্ষোভের খবর উঠে আসছিল। বৃহস্পতিবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে রেশন বণ্টনে অব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই নতুন খাদ্যসচিব নিয়োগের কথা ঘোষণা করেন তিনি। নতুন খাদ্যসচিব হচ্ছে পারভেজ আহমেদ সিদ্দিকি।

রেশন বণ্টনে অব্যবস্থা

রেশন বণ্টনে অব্যবস্থা

করোনা লকডাউনে ১৭০ হাজার কোটি টাকার গরিব কল্যাণ প্যাকেজ ঘোষণা করেছে মোদী সরকার। সেই প্যাকেজে ৩ মাস দেশের গরিব মানুষকে বিনামূল্যে চালডাল দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। রেশন মারফৎ সেই খাদ্যসামগ্রি গরিব মানুষের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গে এই খাদ্য সামগ্রি বণ্টন নিয়ে চরম অব্যবস্থা এবং বিশৃঙ্খলা তৈরি হয়েছে। রাজ্যের বিভিন্ন জেলায় রেশন বণ্টন নিয়ে বিক্ষোভ, সংঘর্ষের খবর প্রকাশ্য আসতে শুরু করেছে। একাধিক জায়গায় এই নিয়ে কাউন্সিলর এবং নেতাদের উপর হামলা হয়েছে। এই নিয়ে

কেন্দ্রের কৈফিয়ৎ তলব

কেন্দ্রের কৈফিয়ৎ তলব

রাজ্যে খাদ্যবণ্টনের বিশৃঙ্খলার খবর প্রকাশ্যে আসতেই তৎপর হয় কেন্দ্র। কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী রামবিলাস পাশোয়ান এই নিয়ে রাজ্যের খাদ্য সচিবের কাছে কৈফিয়ৎ তলব করেন। তার প্রেক্ষিতে যদিও রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয় ফুট কর্পোরেশনের পক্ষ থেকে খাদ্য শস্য পাওয়া গেলেই সরকার তা সুষ্ঠুভাবে বণ্টন করবে। খাদ্যবণ্টনে অবব্যবস্থা নিয়ে রাজ্যের একাধিক বিরোধী রাজনৈতিক দল সরব হয়েছিল।

ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

রাজ্যের এই রেশন বণ্টনে অব্যবস্থা এবং বিশৃঙ্খলা নিয়ে বৃহস্পতিবার চরম ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে মন্ত্রিসভার বৈঠকে এই নিয়ে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে রীতিমত ধমক দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন রাজ্যের ৯০ শতাংশ মানুষ এক মাসের চাল পেয়েছেন। কিন্তু নির্দেশের পরেও ১০ শতাংশ মানুষ অর্ধেক রেশন পেয়েছেন। রাজ্যবাসীকে আস্বস্ত করে মুখ্যমন্ত্রী জানান যাঁরা অর্ধেক রেশন পেয়েছেন তাঁরা পুরোটা পেয়ে যাবেন।

নতুন খাদ্য সচিব নিয়োগ

নতুন খাদ্য সচিব নিয়োগ

নবান্নে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে রেশন বণ্টনে বিশ্ৃঙ্খলা নিয়ে ধমক দেওয়ার পরেই চরম সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী। নতুন খাদ্য সচিব নিয়োগের কথা ঘোষণা করেন তিনি। রাজ্যের নতুন খাদ্যসচিব নিযুক্ত হলেন পারভেজ আহমেদ সিদ্দিকি। আগে এই দফতরের সচিব ছিলেন মনোজ আগরওয়াল।

বাড়ল মিষ্টির দোকান খোলার সময়সীমা

বাড়ল মিষ্টির দোকান খোলার সময়সীমা

রাজ্যে মিষ্টির দোকান খোলার সময়সীমা বাড়ানোর কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। এবার থেকে সকাল ৮টা থেকে বিকেল ৮টে পর্যন্ত রাজ্যের সর্বত্র মিষ্টির দোকান খোলা থাকবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আগে সকাল ১০টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত মিষ্টির দোকান খুলে রাখার অনুমতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু তাতে লাভ হচ্ছেনা জানিয়েছিলেন রাজ্যের মিষ্টি ব্যবসায়ীরা। তারপরেই সময়সীমা বাড়ানো হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+