Mamata Banerjee: আজই হাসপাতালে ভর্তি হচ্ছেন মুখ্যমন্ত্রী, অস্ত্রোপচার কবে?

আর দেরি করতে চাইছেন না চিকিৎসকরা। আজই হাসপাতালে ভর্তি হতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসএসকেএম হাসপাতালে আজই তিনি ভর্তি হচ্ছেন তিনি। তাঁর বাঁ পায়ের হাঁটুতে জল জমেছে। সেই সঙ্গে লিগামেন্টেও আঘাত লেগেছে।

যদিও হাসপাতাল সূত্রে খবর এখনি অস্ত্রোপচার করা হবে না তাঁর পােয়র। আগে বাঁ পায়ের ব্যাধা কমানোর চিকিৎসা করা হবে। ডাক্তারি ভাষায় যাকে বলা হয় পেইন ম্যানেজমেন্ট প্রসিডিওর। আগে চিকিৎসকরা অপারেশন করানো হবে বলেই জানিয়েছিলেন। কিন্তু এখনই সেই পথে হাঁটবেন না তাঁরা।

আজই হাসপাতালে ভর্তি হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

পঞ্চায়েত ভোটের নির্বাচনী প্রচারে গিয়ে আহত হয়েছিলেন মুখ্যমন্ত্রী। জলপাইগুড়ির প্রচার সেরে তিনি শিলিগুড়ি ফিরছিলেন কপ্টারে। কিন্তু সেসময় শিলিগুড়িতে প্রবল ঝড়-বৃষ্টি চলছিল। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে জরুরি ্বতরণ করাতে হয় মুখ্যমন্ত্রীর কপ্টারের। সেবকে সেনা বাহিনীর হেলিপ্যাডে জরুরি অবতরণ করানো হয়।

সেসময় কপ্টার থেকে নামতে গিয়ে কোমরে এবং পায়ে আঘাত পান তিনি। সঙ্গে সঙ্গে বাগডোগরা বিমানবন্দর থেকে তাঁকে কলকাতায় নিয়ে আসা হয়। কলকাতায় ফিরেই এসএসকেএম হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে চিকিৎসকরা জানান তাঁর বাম পায়ে এবং কোমরে চোট লেগেছে।

তবে হাসপাতালে ভর্তি হননি তিনি। বা়ড়িতেই চিকিৎসা করাচ্ছিলেন। বাম পায়ের লিগামেন্চে আঘাত রয়েছে মুখ্যমন্ত্রীর। ফিজিও থেরাপি এবং বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা। বিশ্রামে থাকলে পায়ের ব্যাথা কমবে। কিন্তু তারপরেও এসএসকেএম হাসপাতালে িচকিৎসকরা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রীর পায়ে ছোট একটা অস্ত্রোপচার করা হবে। কিন্তু এখন জানানো হচ্ছে তাঁরা পায়ের ব্যাথা কমানোর আগে চিকিৎসা করা হবে। সেকারণেই আজই হাসপাতালে ভর্তি হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+