দিল্লি যাচ্ছেন না মুখ্যসচিব, আজ নবান্নের ইয়াস বৈঠকে উপস্থিত থাকবেন তিনি

দিল্লি যাচ্ছেন না মুখ্যসচিব, আজ নবান্নের ইয়াস বৈঠকে উপস্থিত থাকবেন তিনি

আজই দিল্লির নর্থ ব্লকে রিপোর্ট করতে বলা হয়েছিল রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে। নবান্নে সূত্রে খবর আজ তিনি দিল্লি যাচ্ছেন না। নবান্নেই ইয়াস বৈঠকে উপস্থিত থাকবেন তিনি। দুপুর তিনটেয় নবান্নে ইয়াসের ক্ষয়ক্ষতি নিয়ে হিসেব নিকেশ হওয়ার কথা। সেই বৈঠকেই উপস্থিত থাকবেন তিনি।

আলাপনকে দিল্লিতে ডাক

আলাপনকে দিল্লিতে ডাক

কলাউকুণ্ডা বিমানবন্দরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন রাজ্যের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। ১৫ মিনিটের সাক্ষাতে রাজ্যের ক্ষয়ক্ষতির হিসেব হাতে তুলে দিয়ে আবার তাঁরা ফিরে আসেন দিঘায়। তারপরেই আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিল্লির নর্থব্লকে ৩১ তারিখের মধ্যে রিপোর্ট করতে বলা হয়। এবং রাজ্য সরকারকে অবিলম্বে আলাপন বন্দ্যোপাধ্যায়কে মুখ্যসচিবের পদ থেকে মুক্ত করার নোটিস পাঠায় কেন্দ্র।

ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়

ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়

তার পরের দিনই সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করেছেন রাজ্য সরকারকে অকারণে অপদস্থ করা হচ্ছে। জনতার রায় বিজেপি মেনে নিতে পারছে না বলেই রাজ্য সরকারকে অপমান করা হচ্ছে। তার জন্যই মুখ্য সচিবকে ডেকে পাঠানো হয়েছে। অথচ প্রধানমন্ত্রীর দফতরই তাঁকে ৩ মাসের অক্সটেনশনের অনুমতি দিয়েছিল।

দিল্লি যাচ্ছেন না আলাপন

দিল্লি যাচ্ছেন না আলাপন

গত কয়েক দিন ধরে এই নিয়ে তীব্র রাজনৈতিক উত্তাপ তৈরি হয়েছে। যদিও কেন্দ্রের নির্দেশ না মেনেইআজ দিল্লি যাচ্ছেন না আলাপন বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর তিনি ইয়াস বৈঠকে উপস্থিত থাকবেন। দুপুর সাড়ে তিনটে নাদাগ নবান্নে ইয়াসের ক্ষয়ক্ষতি নিয়ে পর্যালোচনা বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে দফতরের সব কর্মী এবং অফিসারদের উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব।

আদালতে যাওয়ার হুমকি

আদালতে যাওয়ার হুমকি

আলাপন বন্দ্যোপাধ্যায়ের বদলির নির্দেশ অবিলম্বে প্রত্যাহার করা হোক। দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সেরম হলে তাঁরাও আদালতে যাবেন বলে সরাসরি হুমকি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অকারণে আমলাদের রাজনৈতিক দ্বন্দ্বে টেনে আনা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। বাঙালি বলেই কি আলাপন বন্দ্যোপাধ্যায়কে এভাবে হেনস্থা করা হচ্ছে এই নিয়ে প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+