খড়্গপুরে একই স্লোগানকে সামনে রেখে ভোটে লড়ছে সব পক্ষ

উন্নয়ন। সঠিক উন্নয়ন। আরও উন্নয়ন। এটাই এবার খড়্গপুর বিধানসভা উপ নির্বাচনের ইস্যু বা শ্লোগান সব রাজনৈতিক দলের।

উন্নয়ন। সঠিক উন্নয়ন। আরও উন্নয়ন। এটাই এবার খড়্গপুর বিধানসভা উপ নির্বাচনের ইস্যু বা শ্লোগান সব রাজনৈতিক দলের। তৃণমূল কংগ্রেস, বিজেপি ও কংগ্রেস তিন প্রধান দলের নির্বাচনে স্লোগান : 'ভোট ফর ডেভেলপমেন্ট '।

খড়্গপুরে একই স্লোগানকে সামনে রেখে ভোটে লড়ছে সব পক্ষ

এই এলাকায় পুরসভাতে ক্ষমতায় তৃণমূল কংগ্রেস। পুরসভার চেয়ারম্যান প্রদীপ সরকার এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী। তিনিও উন্নয়নের কথা বলে ভোট চাইছেন। পুরসভা এলাকায় উন্নয়নের জন্য কি কি করেছে ও আগামী দিনে তারা রেল শহর খড়্গপুরের উন্নয়নের জন্য কি কি করতে চান সেই কথা বলে ভোট চাইছেন প্রদীপ সরকার। তার দাবি এলাকায় উন্নয়নের গ্যারান্টি দিচ্ছেন তারা। আর এই এলাকায় উন্নয়ন হয়েছে তৃণমূল কংগ্রেসের আমলেই।

যদিও এলাকায় গিয়ে পুরসভার চেয়ারম্যান তথা তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রদীপ সরকারকে শুনতে হচ্ছে উন্নয়ন সংক্রান্ত অভিযোগ। কোথাও রাস্তা ও পানীয় জলের সমস্যা। নানা জায়গাতে নিকাশি ব্যবস্থা নিয়ে সমস্যার কথা শুনতে হচ্ছে প্রদীপ সরকারকে।

তবে প্রদীপ সরকার বলেন, এই শহরের অনেকটা এলাকা রেলের আওতায়। তাই তারা চাইলেও সেই সব এলাকায় কাজ করতে গেলে রেল বাধা দিচ্ছে ।
প্রদীপ সরকার বলেন, ২০১৬ সাল থেকে এখানে বিধায়ক ছিলেন দিলীপ ঘোষ বিজেপির। তিনি এখন সাংসদ হয়েছেন। তার পরেও এলাকায় উন্নয়নের জন্য বিজেপি কিছুই করেনি। শহরে রাস্তায় সংস্কার, আলো থেকে শুরু করে যেটুকু কাজ হয়েছে তা হয়েছে পুরসভা ও রাজ্য সরকারের পক্ষ থেকে।

আর বিজেপি বলছে, পুরসভা বা তৃণমূল কংগ্রেস এখানে কোন 'ডেভেলপমেন্ট ' করেনি, শুধুমাত্র ' ডেকরেশন ' করেছে । বিজেপি র রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ বলেন, বিধায়ক ফান্ডের টাকাতে উন্নয়নের কাজ করতে গিয়ে আমরা বার বার তৃণমূল কংগ্রেসের ও রাজ্য সরকার ও প্রশাসনের কাছে অসহযোগিতা পেয়েছি। পুরসভা পরিচালনা করার দায়িত্ব তো তৃণমূল কংগ্রেসের । তারা কেন কোনও উন্নয়ন করেনি?

আর বিজেপির প্রার্থী প্রেম চাঁদ ঝা বলছেন, " চেয়ারম্যান তো নিজেকে উন্নয়নের কান্ডারী বলছেন । কি উন্নয়ন ও কার উন্নয়ন হয়েছে তা তো সবাই দেখতে পাচ্ছে । এখানে নিকাশি ব্যবস্থা ঠিক নেই, রাস্তা জল নিয়ে নানা সমস্যা আছে । যদি তিনি কোন উন্নয়ন করে থাকেন তাহলে মানুষ তাকে উন্নয়নের কাজ নিয়ে প্রশ্ন তুলেছেন কেন?

কংগ্রেসের প্রার্থী চিত্তরঞ্জন মন্ডলের দাবি খড়্গপুর শহরে উন্নয়ন যা হয়েছে তা হয়েছে 'চাচা' জ্ঞান সিং সোহন পাল বিধায়ক থাকার ও এই পুরসভা কংগ্রেসের দখলে থাকার সময় । " বিজেপি আর তৃণমূল কংগ্রেসের কেউ খড়্গপুরের উন্নয়নের জন্য কিছু করে না। কিছু করতে চায় না। যা হয়েছে তা হয়েছে চাচার আমলে। এখানে নিকাশি ব্যবস্থা ঠিক নেই। প্রকৃত অর্থে উন্নয়নের কাজের জন্য আমরা তাই বিজেপি ও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোট দেওয়ার কথা বলে নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছি।

আর এলাকার লোকজন বলছেন, সবাই তো উন্নয়নের কথা বলে ভোট চাইছেন। যে সমস্ত সমস্যা আছে সেগুলোর প্রকৃত সমাধান হবে কী? না কি এবারেও সবাই একই বলে আসল কাজ কিছু করবে না?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+