খড়্গপুরে কমিশন ও পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ বাম-কংগ্রেসের

বিজেপির পর এবার নির্বাচন কমিশনের ভূমিকা ও খড়গপুরে পুলিশ প্রশাসনের কাজ নিয়ে অভিযোগ করল কংগ্রেস ও বামফ্রন্ট।

বিজেপির পর এবার নির্বাচন কমিশনের ভূমিকা ও খড়গপুরে পুলিশ প্রশাসনের কাজ নিয়ে অভিযোগ করল কংগ্রেস ও বামফ্রন্ট। বুধবার খড়গপুরের বামফ্রন্ট সমর্থিত কংগ্রেসের প্রার্থী চিত্তরঞ্জন মন্ডলের সমর্থনে একটি সাংবাদিক সম্মেলন ডেকে কংগ্রেসের নেতা শুভঙ্কর সরকার ও সিপিএম নেতা তাপস সিনহা বলেন, খড়গপুর বিধানসভা উপ নির্বাচনে পুলিশ প্রশাসনের আধিকারিকরা তৃণমূল কংগ্রেসের সুবিধা যাতে হয় তার দিকে তাকিয়ে কাজ করছে। এখানের পুলিশ ও প্রশাসনের আধিকারিকদের কাজ নিয়ে প্রশ্ন তুলে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হয়েছে। কিন্তু তার পরেও কমিশন কোনও পদক্ষেপ নেয়নি।

খড়্গপুরে কমিশন ও পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ বাম-কংগ্রেসের

আগের দিন বিজেপি একই অভিযোগ করে। বিজেপি র দাবি এখানে বহিরাগতদের নিয়ে এসে প্রচার চালিয়ে যাচ্ছে দুষ্কৃতীরা। পুলিশ প্রশাসনের মদতে এলাকায় গিয়ে বিজেপি সমর্থকদের হুমকি দিচ্ছে তারা। শাসক দলের প্রার্থী প্রদীপ সরকারকে জেতানোর জন্য কাজ করছে পুলিশ প্রশাসনের আধিকারিকরা।

এই দিন একই রকম অভিযোগ করল কংগ্রেসের ও সিপিএম নেতা রা । এই সাথে তাদের দাবি এখানে সব কটি বুথকে স্পর্শকাতর বলে ঘোষণা করা হোক। আর মানুষ যাতে অবাধ ও সুষ্ঠু ভাবে ভোট দিতে পারে তার ব্যবস্থা গ্রহণ করুক নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার খড়গপুর শহরে যৌথ নির্বাচনী প্রচারের সভা করার কথা আছে প্রদেশ কংগ্রেস সভাপতি সৌমেন মিত্র ও সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্রের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+