Bengal Budget 2024: ১০০ দিনের কাজের পাল্টা ৫০ দিনের কাজ, বাজেটে কর্মশ্রী প্রকল্প ঘোষণা মমতা সরকারের

রাজ্যবাজেটে আরও একটি বড় প্রকল্প ঘোষণা করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ১০০ দিনের কাজের পাল্টা ৫০ দিনের কাজ। কর্মশ্রী নামে প্রকল্প চালু করতে চলেছে রাজ্য সরকার। এতে ৫০ দিনের কাজের ভিত্তিতে টাকা দেবে রাজ্য সরকার। কেন্দ্রের উপর আর ভরসা করা হবে না।

১০০ দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র। বারবার কেন্দ্রের কাছে দরবার করেও কোনও লাভ হয়নি। এই প্রকল্পে দুর্নীতির অভিযোগে তদন্ত করছে কেন্দ্রীয় এজেন্সি। কাজেই কেন্দ্রের সেই প্রকল্পের আশা ছেড়ে দিয়ে রাজ্য সরকার নিজেই উদ্যোগী হয়ে এই কর্মশ্রী প্রকল্প চালু করতে চলেছে।

Bengal Budget 2024:

১০০ দিনের কাজের টাকায় দুর্নীতির অভিযোগে একাধিকবার কেন্দ্রীয় টিম এসেেছ রাজ্য। তারপরেই টাকা বন্ধ করে দেয় মোদী সরকার। দিল্লিতে গিয়ে যন্তরমন্তরে ধর্না দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত কয়েকদিন ধরে রেড রোডে ১০০ দিনের কাজের টাকার দাবিতে ধর্নায় বসেছে তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সেই ধরনায় ছিলেন তিন দিন। যদিও দেখা যায়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।

রাজ্য সরকারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে কোনও রকম দুর্নীতির প্রমাণ না দিয়েই টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। অসংখ্য গরিব মানুষ টাকা পাচ্ছেন না। রাজ্য সরকার নিজের কোষাগার থেকে টাকা দিয়েছে বলে জানিয়েছে। মোদী সরকার পরিকল্পনা করে ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। ১০০ দিনের কাছে বাংলা প্রথম হয়েছিল সেকারণেই এই প্রকল্পের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

লোকসভা ভোটের আগে মমতা সরকারের এই ঘোষণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। েম মাস থেকে কার্যকর হবে এই কর্মশ্রী প্রকল্প। লোকসভা ভোটের কথা মাথায় রেখেই এই পুরো বাজেট পেশ করা হয়েছে বলে মনে করছে বিরোধীরা। মে মাস থেকে প্রত্যেকটি প্রকল্প চালু করা হবে বলে কৌশলী পদক্ষেপ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকীরা দাবি করেছেন মে মাসে নির্বাচনী বিধি লাহু হয়ে যাবে। তারপরে আর কোনও প্রকল্প কার্যকর করতে পারবে না মমতা সরকার।

১০০ দিনের কাজের বাকেয়া টাকা মেটাতে ৩৭০০ কোটি টাকা বরাদ্দ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২১ ফেব্রুয়ারির মধ্যে এই টাকা মিটিয়ে দেওয়া হবে বলে ঘোষণা করেছেন তিনি। তবে কতো পরিমাণ টাকা বরাদ্দ করা হবে কর্মশ্রী প্রকল্পে সেকথা ঘোষণা করা হয়নি বাজেটে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাংবাদিক বৈঠকে এভিযোগ করেছে ভোটে যাতে সিভিক ভলেন্টিয়ারদের কাজে লাগাতে পারেন সেকারণে এই ভাতা বাড়ানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+