Bengal Budget 2024: DA বাড়ানো থেকে কর্মশ্রী প্রকল্প, এবারের বাজেটে কী কী থাকল একনজরে
লোকসভা ভোটেক আগে কল্পতরু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। মহিলা, আদিবাসী জনজাতিদের উন্নয়নে জোর। সরকারি কর্মীদেরও খুশি করার চেষ্টা করেছে মমতা সরকার। মোট ৩ লক্ষ ৬৬ হাজার ১১৬ কোটি টাকার বাজেট পেশ করা হয়েছে।
১. লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ৫০০ টাকা থেকে বাড়িতে ১০০০ টাকা করা হয়েছে। তার জন্য বরাদ্দ বাড়ানো হয়েছে। মে মাস থেকে হাতে পাবেন মহিলারা।

২. সরকারি কর্মীদের জন্য আরও ৪ শতাংশ ডিএ বাড়ানো হয়েছে। কেন্দ্রের সঙ্গে ফারাক কমে হয়েছে ৩২ শতাংশ। মে মাস থেকে কার্যকর হবে বর্ধিত ডিএ। সরকারি কর্মীদের ডিএ বেড়ে মোট ১৪ শতাংশ হল।
৩. গ্রিন পুলিশ সিভিক ভলেন্টিয়ারদের ভাতা বাড়ানো হয়েছে। ১০০০ টাকা করে ভাতা বাড়ানো হয়েছে। সিভিক ভলেন্টিয়ারদের অবসরকালীন যে টাকা দেওয়া হতো ২ লক্ষ থেকে ৩ লক্ষ টাকা। সেটা বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হয়েছে।
৪. তপশিলি জাতির মহিলাদের ভাতা ১২০০ টাকা করা হয়েছে।
৫. মিড ডে মিলের রাঁধুনিতের ভাতা বাড়ানো হয়েছে। ১০০০ টাকা থেকে বাড়িয়ে ১৫০০ টাকা করা হয়েছে।
৬. ১০০ দিনের কাজের পাল্টা ৫০ দিনের কাজের প্রকল্প কর্মশ্রী ঘোষণা করা হয়েছে বাজেটে। ১০০ দিনের কাজের বকেয়া টাকা মেটাতে ৩৭০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। যাঁদের জব কার্ড রয়েছে তাঁরা অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন।
৭. অনগ্রসর শ্রেণির কল্যাণে ব্যয় বরাদ্দ বাড়িয়ে ২,২৭০.৩০ কোটি টাকা করা হয়েছে। সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষার জন্য বরাদ্দ বাড়িয়ে ৫,৫৩৯ কোটি টাকা করা হয়েছে।
৮. মাধ্যমিক পাস করলেই ছাত্র ছাত্রীদের হাতে স্মার্টফোন তুলে দেওয়া হবে।
৯. মৎস্যজীবীদের জন্য সমুদ্রসাথী প্রকল্প ঘোষণা। পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা জেলার মৎস্যজীবীদের বিশেষ ভাতা প্রদান করা হবে। এপ্রিলের মাঝামাঝি থেকে জুন মাস পর্যন্ত প্রতিমাসে ৫ হাজার টাকা করে দেওয়া হবে। তাতে ২ লক্ষ মৎস্যজীবী উপকৃত হবেন। তার জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
১০. পরিযায়ী শ্রমিকদের স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা কর্মক্ষেত্রে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। পরিযায়ী শ্রমিকরা যাঁরা পোর্টালে নথিভুক্ত রয়েছেন তাঁদের স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আনা হল।
১১. ৫ লক্ষ কর্মসংস্থান ঘোষণা করা হয়েছে। সরকারি দফতরে জরুরি ভিত্তিতে ৫ লক্ষ নিয়োগ করা হবে।
১২.শস্য বিমার প্রিমিয়াম সম্পূর্ণ রাজ্য সরকার বহন করবে। আলু চাষীদের জন্য বিশেষ সহায়তা। তার জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।












Click it and Unblock the Notifications