পঞ্চায়েত ভোটের আগে আবারও মাস্টারস্ট্রোক, লক্ষ্মীর ভান্ডারে পেনশন ঘোষণা মমতা সরকারের

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন সংযোজন পেনশন প্রকল্প। ৬০ বছর হয়ে গেলেই ১০০০ টাকা করে পেনশন পাবেন সকলে

পঞ্চায়েত ভোটের আগে আবারও মাস্টার স্ট্রোক মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের। বুধবার বিধানসভায় বাজেট পেশ করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে বড় ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এবার মিলবে পেনশনও। ৬০ বছরের উর্ধ্বে সকলকে ১০০০ টাকা পেনশন দেওয়া হবে বলে জানানো হয়েছে।

লক্ষ্মীর ভান্ডারে পেনশন

লক্ষ্মীর ভান্ডারে পেনশন

একেবারে পঞ্চায়েত ভোটমুখী বাজেট পেশ করেছে রাজ্য সরকার। গ্রামীণ এলাকার উন্নয়নে বেশি জোর দেওয়া হয়েছে। তার মধ্যে সবচেয়ে বড় প্রকল্প ঘোষণা করা হয়েছে। সেটা লক্ষ্মীর ভান্ডার। পঞ্চায়েত ভোটের আগে আরও একটা মাস্টার স্ট্রোক বললে ভুল হবে মমতা সরকারের। এবার থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পেনশনও পাবেন মহিলারা। এতদিন ৬০ বছরের আগে পর্যন্ত হাত খরচের টাকা পেতেন তাঁরা। এবার ৬০ বছর হয়ে গেলে এই প্রক্লে ১০০০ টাকা করে হাতখরচ পাবেন তাঁরা। বাজেটে এই প্রকল্পকে লক্ষ্মীর ভান্ডার পেনশন প্রকল্প নাম দেওয়া হয়েছে।

পঞ্চায়েত ভোটের আগে মাস্টারস্ট্রোক

পঞ্চায়েত ভোটের আগে মাস্টারস্ট্রোক

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি এখনও পর্যন্ত সবচেয়ে জনপ্রিয় একটি প্রকল্প রাজ্য সরকারের। সেই প্রকল্পে পেনশন স্কিম জুড়ে একেবারে পঞ্চায়েত ভোটের জয়ের পথ সুগম করেছেন তিনি। বার্ধক্য ভাতা বলে আলাদা কিছু না রেখে সব মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় নিয়ে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। এতে সুগম হয়েছে মহিলা ভোট প্রাপ্তির পথ। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ঘোষণার পরেই একুশের বিদানসভা ভোটে মহিলা ভোটারদের মন জয় করে নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও ভোটের আগে দেওয়া সেই প্রতিশ্রুতি নির্বাচনের পরেই কার্যকর করেছিলেন তিনি।

কী পাওয়া যাবে এই প্রকল্পে

কী পাওয়া যাবে এই প্রকল্পে

একুশের বিধানসভা ভোটের আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পে রাজ্যের সব মহিলারা যাঁরা সরকারি চাকরি করেন না তাঁরা প্রতিমাসে হাত খরচের জন্য ৫০০ টাকা করে হাত খরচ পাবেন বলে ঘোষণা করা হয়। তার পরেই দুর্গাপুজোর আগেই সেই প্রকল্প কার্যকর করেন মুখ্যমন্ত্রী। তাই নিয়ে সরব হয়েছিলেন বিরোধীরা। ইতিমধ্যেই সেই টাকা বাড়িয়ে ৭০০ করে দেওয়া হয়েছে। আবার পেনশনও এই প্রকল্পের আওতায় রাখা হয়েছে প্রতিমাসে ১০০০ টাকা করে পেনশন পাওয়া যাবে এই প্রকল্পে। অর্থাৎ এবার ৬০ বছর হয়ে গেলেও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় থাকবেন রাজ্যের সব মহিলারা।

পঞ্চােয়ত ভোট মুখী বাজেট

পঞ্চােয়ত ভোট মুখী বাজেট

একেবারে পঞ্চায়েত ভোটমুখী বাজেট পেশ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পেনসন স্কিম থেকে শুরু করে গ্রামীণ সড়কের উন্নয়নে বরাদ্দ বৃদ্ধি। সরকারি কর্মীদের ৩ শতাংশ হারে ডিএ ঘোষণা। সবটাই পঞ্চায়েত ভোটের কথা মাথায় রেখেই করা হয়েছে। এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী দাবি করেছেন রাজ্যের ভাঁড়ার খালি তবু কর্মীদের কথা ভেবে এই ৩ শতাংশ ডিএ দেওয়া হচ্ছে। যদিও তাতে খুশি নন রাজ্য সরকারি কর্মীরা। আন্দোলনকারীরা দাবি করেছে মরুভূমিতে এক ফোঁটা জলের মতো।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+