'অভিযুক্তের ফাঁসি চাই, নাহলে.., বাবুসোনাদের প্রোটেক্ট করছেন দিদি' চোপড়া কাণ্ডে হুঙ্কার অগ্নিমিত্রার

'অভিযুক্তের ফাঁসি চাই, নাহলে..., বাবুসোনাদের প্রটেক্ট করছেন দিদি' চোপড়া কাণ্ডে হুঙ্কার অগ্নিমিত্রার

চোপড়ায় বিজেপির বুথ সভাপতির বোনকে ধর্ষণ ও অপহরণের ঘটনায় অভিযুক্তের ফাঁসির দাবিতে সরব হলেন মহিলা মোর্চা নেত্রী অগ্নিমিত্রা পল। তিনি রীতিমতো হুঙ্কার দিয়ে বলেেছন, অভিযুক্তের ফাঁসি চাই, নাহলে শেষ দেখে ছাড়ব।

 উত্তাল চোপড়া

উত্তাল চোপড়া

বিজেপির বুথ সভাপতির বোনকে অপহরণ করে ধর্ষণ ও খুনের ঘটনা ঘিরে গতকাল থেকেই উত্তাল হয়ে উঠেছে উত্তর দিনাজপুরের চোপড়া। রাস্তায় নেমে বিক্ষোভ দেখায় জনতা। পরিস্থিতি সামালদিতে গেলে পুলিসের সঙ্গে খণ্ডযুদ্ধ বাঁধে। কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিস। গতকাল ৩১ নম্বর জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা।

 বিজেপির হুঁশিয়ারি

বিজেপির হুঁশিয়ারি

ঘটনার প্রতিবাদে ফুঁসে উঠেছেন বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পাল। অভিযুক্তের ফাঁসির দাবিতে সরব হয়েছেন তিনি। নাহলে শেষ দেখে ছাড়ব বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। অগ্নিমিত্রা পলের অভিযোগ তৃণমূল কংগ্রেসের মদতেই এই ঘটনা ঘটেছে। রাজবংশী সম্প্রদায়ের উপর বারবার আঘাত হানছে তৃণমূলের গুণ্ডাবাহিনী। কয়েকমাস আগে একই ভাবে আরও এক রাজবংশী মেয়ের সঙ্গে এই ঘটনা ঘটিয়েছিল তৃণমূলের গুণ্ডাবাহিনী এমনই অভিযোগ করেছেন তিনি।

রাজ্যে মেয়েদের নিরাপত্তা নেই

রাজ্যে মেয়েদের নিরাপত্তা নেই

একের পর এক নারী নির্যাতনের ঘটনা বাড়ছে রাজ্যে। রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে মহিলা তার পরেই এই ঘটনা নিয়ে একটি কথাও বলেননি তিনি। মহিলা মোর্চা নেত্রী কটাক্ষ করে বলেছেন, বাবুসোনাদের প্রোটেক্ট করছেন দিদি। বেছে বেছে বিজেপির নেতাকর্মীদের উপর হামলা চালাচ্ছে শাসক দলের গুণ্ডাবাহিনী। ২০২১-এ কিন্তু সরকার গড়বে বিজেপি। হুঙ্কার দিয়েছেন বিজেপি নেত্রী।

 পকসো আইনে মামলা

পকসো আইনে মামলা

চোপড়া কাণ্ডে মৃতার বয়স মাত্র ১৬ বছর। তাই পকসো আইনে অভিযুক্তের কড়া শাস্তি দাবি করেেছন বিজেপি নেত্রী। অভিযুক্তকে অবিলম্বে ফাঁসিতে ঝোলানোর দাবি জানিয়েছেন তিনি। রবিবার ফেসবুকে ভিডিও বার্তায় সরকারের বিরুদ্ধে সরব হয়েছিলেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+