গোর্খাল্যান্ড গলার কাঁটা হতে পারে গেরুয়া শিবিরের, রাজুর প্রস্তাব ‘খারিজ’ করে মুখরক্ষার চেষ্টা
দার্জিলিংয়ে জেতার পরই নতুন রাজ্যের দাবি তুলে দিল বিজেপি। কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলকে হাতিয়ার করে গোর্খাল্যান্ডের দাবি তুললেন খোদ বিজেপি সাংসদ রাজু সিং বিস্ত।
দার্জিলিংয়ে জেতার পরই নতুন রাজ্যের দাবি তুলে দিল বিজেপি। কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলকে হাতিয়ার করে গোর্খাল্যান্ডের দাবি তুললেন খোদ বিজেপি সাংসদ রাজু সিং বিস্ত। তিনি চিঠি দিয়ে পরিষ্কার উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে গোর্খাল্যান্ডের দাবি তুলে আসছে পাহাড়়বাসী। এবার পাহাড়ের দাবিকে সম্মান দিয়ে দার্জিলিংকে কেন্দ্রশাসিত অঞ্চল করা হোক।

চিঠিতে গোর্খাল্যান্ডের উল্লেখ
রাজু সিং বিস্তের চিঠিতে গোর্খাল্যান্ড শব্দটি উল্লেখ থাকায় বঙ্গ বিজেপি অস্বস্তিতে পড়েছে। বঙ্গ বিজেপি আগে গোর্খাল্যান্ডের বিরোধিতা করেছিল। এখন আবার বিজেপি সাংসদের চিঠিতে এই গোর্খাল্যান্ডের সমর্থন বিজেপিকে বেকায়দায় ফেলে দিয়েছে। বিজেপি যে বঙ্গভঙ্গের পক্ষে তা প্রমাণ করছে সাংসদের এই চিঠি।

কাশ্মীরকে ইস্যু করে পাহাড়ে গোর্খাল্যান্ড দাবি
উল্লেখ্য কাশ্মীরে ৩৭০ ধারা বিলুপ্ত হওয়ার পরই সোমবার পাহাড়ের রাজনৈতিক দলগুলি গোর্খাল্যান্ডের দাবিতে সরব হয়। বিমল গুরুং, বিনয় তামাং ফের এক সুরে দাবি জানান। দাবি তোলেন নীরজ লিম্বাও। জম্মু-কাশ্মীরের ধাঁচে দার্জিলিংকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা দেওয়ার কথা বলা হয়।

গোর্খাল্যান্ড, রাজুর ভোট-প্রতিশ্রুতি সাফাই
বিজেপি সাংসদ রাজু সিং বিস্ত জানান, ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি মতো ২০২৪ সালের আগে পাহাড় সমস্যার সমাধান তাঁদের অ্যাজেন্ডায় রয়েছে। সেই মোতাবেক দার্জিলিংকে কেন্দ্রশাসিত অঞ্চল করার প্রস্তাব দিয়েছেন তিনি। দার্জিলিংয়ে ৩৬০ ধারা জারির প্রস্তাবও দেন তিনি। পশ্চিমবঙ্গ পুলিশকে দায়িত্ব থেকে অব্যহতি দিয়ে দিল্লি পুলিশকে দেওয়ার আর্জি জানান তিনি।

বেকায়দায় বঙ্গ বিজেপি
বঙ্গ বিজেপির একাংশ মনে করছে, বিজেপি সাংসদের এই অবস্থায় বাংলায় উল্টো প্রভাব ফেলবে। বাংলায় যেভাবে বিজেপি এগোচ্ছে, তা ধাক্কা খেতে পারে গোর্খাল্যান্ড ইস্যু সামনে এলে। সেই কারণেই বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ গোর্খাল্যান্ড থেকে দূরে থাকতে চাইছেন। তিনি সাফ জানান, আমরা কেউ গোর্খাল্যান্ড চাই না। আমরা চাই পাহাড় সমস্যার স্থায়ী সমাধান। আমাদের দলের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের কাছে সেই আর্জি রেখেছি।












Click it and Unblock the Notifications