তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধেই লড়াই চাইছে বঙ্গ বিজেপি, লোকসভায় ৩৫ টি আসনে জেতার জন্য মরিয়া

সপ্তাহখানেক আগেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ধর্মতলায় সভা করে গিয়েছেন। লোকসভা নির্বাচনের লড়াইয়ের জন্য তৈরি হতে বলেছেন রাজ্য বিজেপি নেতাদের। এরপর তিন রাজ্যে বিজেপির এত ভালো ফল। লোকসভা নির্বাচনের আগে অনেকটাই মাইলেজ পেয়ে গিয়েছে গেরুয়া শিবির। বাংলাতেও বিজেপি নেতারা চনমনে হয়ে উঠছেন।

গত লোকসভা নির্বাচন থেকেই রাজ্যে বিজেপি তাদের কর্মকাণ্ডের বিস্তার ঘটায়। ১৯ টি আসনে লোকসভায় জয়লাভ করেছিল গেরুয়া শিবির। তৃণমূল কংগ্রেসের সঙ্গে কার্যত হাড্ডাহাড্ডি লড়াই ছিল গেরুয়া শিবিরের। এরপর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি সরকার গড়বে বাংলায়। এমন কথা প্রচার হয়েছিল। কিন্তু তৃণমূল কংগ্রেস আবার সরকারে ফিরে আসে।

Lok Sabha election

তবে ৭৭ টি আসন পেয়ে বিরোধী দলের ভূমিকা নিয়েছে বিজেপি। আবার একটি লোকসভা নির্বাচন আর তিন রাজ্যের বিজেপির ফলাফল উদ্বুদ্ধ করছে বাংলার নেতাদের। দুর্নীতি ইস্যুতে রাজস্থানে লড়াই করেছে বিজেপি। কংগ্রেসকে ক্ষমতা থেকে ফেলেছে। বাংলাতেও বিজেপি মমতা বন্দোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে লড়াই করছে।

দুর্নীতি ইস্যুতে এবার সেই আক্রমণের ঝাঁঝ আরো বাড়াতে চাইছে বিজেপি। বিধানসভা ও বাইরের সব জায়গায় তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতি ইস্যুতে প্রচার শুরু হবে। সাধারণ মানুষকে বিজেপির প্রতি ঐক্যবদ্ধ করতে হবে। এমনই ভাবনা বিজেপি নেতাদের।

শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই তৃণমূল সরকারকে আক্রমণ শুরু করে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্রভাবে কটাক্ষ করেছেন তিনি। বিজেপির অন্যান্য নেতৃত্বও মনে করছেন বাংলায় এবার ভালো ফল করতে হবে। বাংলা থেকে লোকসভায় ৩৫ টি আসন পেতে চান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপিও এই লক্ষ্যমাত্রা বেঁধে নিয়েছে।

তারাও চাইছেন, লোকসভা নির্বাচনে ৩৫ টি আসন পেতে হবে। বাঁকুড়ার বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ জোর গলায় লোকসভা ভোটে জেতার কথা বলেন। বিজেপির মহিলার নেত্রী বিধায়ক অগ্নিমিত্রা পলও ৩৫ টি আসন জেতার জন্য মরিয়া।

তৃণমূল কংগ্রেসকে লোকসভা ভোটে একদম পিছনে ফেলে দিতে চাইছে বঙ্গ বিজেপি। মধ্যপ্রদেশ, ছত্রিশগড়, রাজস্থান এই তিন রাজ্যের নির্বাচনী কৌশল আরও বেশি বাংলার নেতৃত্বকে উদ্বুদ্ধ করেছে। এবার ময়দানে নেবে লড়াই শুরু করার সময় এসেছে। এমনই জানাচ্ছেন বঙ্গ বিজেপি নেতৃত্ব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+