বিজেপির মহিলা মোর্চা ৫০ হাজার মাস্ক বিলি করল রাজ্যে, রাহুলও লেগে পড়েছেন কাজে
করোনা ভাইরাসের সংক্রমণ ধীর লয়ে হলেও বাড়ছে রাজ্যে। এই অবস্থায় রাজ্য বিজেপি মাস্ক বিলির উদ্যোগ নিল। বিজেপির মহিলা মোর্চার তৈরি করা মাস্ক জেলা ও মণ্ডল স্তরে বিলি করল রাজ্য বিজেপি।
করোনা ভাইরাসের সংক্রমণ ধীর লয়ে হলেও বাড়ছে রাজ্যে। এই অবস্থায় রাজ্য বিজেপি মাস্ক বিলির উদ্যোগ নিল। বিজেপির মহিলা মোর্চার তৈরি করা মাস্ক জেলা ও মণ্ডল স্তরে বিলি করল রাজ্য বিজেপি। মহিলা মোর্চার সভানেত্রী তথা সাংসদ লকেট চট্টোপাধ্যায় করোনার বিরুদ্ধে লড়াইয়ে এই বার্তা দিয়েছেন।

তিনি বলেন, যখনই দেশ কোনও সমস্যার সম্মুখীন হয়েছেন তখন এগিয়ে এসেছেন মহিলারাও। সেইমতো বিজেপির মহিলা মোর্চার কর্মীরা করোনা মোকাবিলা অসাধারণ কাজ করছে। তিনি সমাজের সমস্ত মহিলাদেরই অনুরোধ করেছেন মাস্ক তৈরি করে বিপর্যয়ে সহায়তা করতে।
তিনি জানিয়েছেন, ঘরে ঘরে মাস্ক তৈরি করুন। সেই মাস্কই প্রাথমিকভাবে বিপর্যয় আটকাতে সহায়তা করবে। সবাই যদি এগিয়ে আসেন, তবে চাহিদাও কমবে। বাড়ির মানুষেরা সুরক্ষিতও থাকতে পারবেন।
বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় নেতা রাহুল সিনহাও ঘরে মাস্ক তৈরি করছেন। তাঁর স্রীপি মাস্ক বানাচ্ছেন। প্রতিদিন ১০টি করে মাস্ক বানানোর পরিকল্পনা গ্রহণ করেছেন তাঁরা। রাহুল তাঁকে সাহায্য করছেন। তিনি জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি সভাপতি জেপি নাড্ডার নির্দেশ মেনে ঘরে বসে মাস্ক তৈরি করছি। সাধারণ মানুষের মধ্যে বিলি করার উদ্দেশ্যেই এই মাস্ক তৈরির উদ্যোগ নিয়েছেন তিনি ও তাঁর স্ত্রী।












Click it and Unblock the Notifications