বিজেপির একগুচ্ছ নালিশ তৃণমূলের বিরুদ্ধে, কেন্দ্রীয় দলকে জানানো হল চিঠি মেল করে

করোনা পরিস্থিতির মাঝে রাজ্যের বিরুদ্ধে একগুচ্ছ নালিশ জানিয়ে কেন্দ্রীয় প্রতিনিধি দলকে চিঠি দিল বঙ্গ বিজেপি। মঙ্গলবার বিকেলে সেই চিঠি পাঠিয়ে দেওয়া হয় মেল মারফত।

করোনা পরিস্থিতির মাঝে রাজ্যের বিরুদ্ধে একগুচ্ছ নালিশ জানিয়ে কেন্দ্রীয় প্রতিনিধি দলকে চিঠি দিল বঙ্গ বিজেপি। মঙ্গলবার বিকেলে সেই চিঠি পাঠিয়ে দেওয়া হয় মেল মারফত। বঙ্গ বিজেপি সেই চিঠিতে লিখেছে রাজ্যে লকডাউন ঠিকঠাক মানা হচ্ছে না, লকডাউনের বাজারে রেশন নিয়েও অনিয়ম চলছে।

তৃণমূলের বিরুদ্ধে একগুচ্ছ নালিশ কেন্দ্রীয় দলকে জানাল বিজেপি

বঙ্গ বিজেপির আরও অভিযোগ, রাজ্যে করোনায় মৃত ও আক্রান্তের সংখ্যা নিয়েও তথ্য গোপন করা হচ্ছে। রাজ্যে পরিদর্শনে আসা কেন্দ্রীয় প্রতিনিধি দলের কাছে এই সংক্রান্ত তথ্য পাঠিয়েছে বাংলার বিজেপি নেতারা। বিজেপি সাংসদ ডা. সুভাষ সরকার মেল করে রাজ্যের বিরুদ্ধে এই অভিযোগ গাথা জমা দেন।

বঙ্গ বিজেপির পর্যবেক্ষক তথা কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় ভিডিও কনফারেন্স করেন রাজ্যের নেতাদের সঙ্গে। সেখানে বিজয়বর্গীয়র কাছে দিলীপ ঘোষ-সহ রাজ্যের নেতারা অভিযোগ করেন, রেশনে খাদ্য সামগ্রী বণ্টন নিয়ে অনিয়ম চলছে। তৃণমূলের নেতারা রেশনের সামগ্রী নিজে পছন্দমতো লোকেদের দিচ্ছে। এছাড়া করোনায় আক্রান্ত ও মৃতের পরিসংখ্যান নিয়েও তথ্য গোপন করছে রাজ্য।

এরপরই বিজয়বর্গীয় কেন্দ্রীয় টিমকে তা জানানোর বার্তা দেন। যসব জেলায় কেন্দ্রীয় প্রতিনিধি দল যাবে, সেই জেলার পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট জেলার বিজেপি সভাপতিদের জানাতে বলা হয়েছে। শাসকদলের বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে, সেই নালিশও জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+