পুরভোটে অশান্তি, ফল প্রকাশের দিনই রাজ্য জুড়ে প্রতিবাদে পথে বিজেপি
পুরভোটে অশান্তি, ফল প্রকাশের দিনই রাজ্য জুড়ে প্রতিবাদে পথে বিজেপি
চার পুরসভা ভোটে রিগিং, ছাপ্পাভোট থেকে শুরু করে অশান্তি কী ঘটেনি। ভোেটর নামে প্রহসন হয়েছে। প্রতিবাদে তাই আগামিকাল থেকে পথে নামছে বিজেপি। রাজ্যজুড়ে প্রতিবাদ দেখাবেন বিজেপি কর্মী সমর্থকরা। প্রসঙ্গত উল্লেখ্য ১৪ তারিখই এই চার পুরসভা কেন্দ্রের ভোটের ফলাফল প্রকাশ হওয়ার কথা। এদিকে সেদিনই রাজ্যজুড়ে দুপুর ২টো থেকে প্রতিবাদ মিিছলে সামিল হবে বঙ্গ বিজেপির নেতা-কর্মীরা।

চার পুরনিগমের ভোট
গতকাল রাজ্যের চার পুরনিগমের ভোট গ্রহণ পর্ব ছিল। বিধাননগর, চন্দননগর, আসানসোল এবং শিলিগুড়ি। বিশেষ নজর ছিল বিধাননগর, আসানসোল এবং শিলিগুড়ির উপরে। চার কেন্দ্রেই গতকাল তুমুল অশান্তি হয়েছে। সকাল থেকেই দফায় দফায় অশান্তি বেধেছে বিধাননগরে। এই কেন্দ্রে এবার প্রার্থী হয়েছিলেন বিজেপি ছেড়ে সদ্য তৃণমূল কংগ্রেসে প্রত্যাবর্তনকারী সব্যসাচী দত্ত। প্রথম থেকেই তাই কেন্দ্রে নজরে ছিল িবজেপির। অন্যদিকে আসানসোলেও দফায় দফায় অশান্তি হয়েছে জিতেন তিওয়ারিকে ঘিরে। গুলি চলার ঘটনাও ঘটেছে। শিলিগুড়িতেও একাধিক অশান্তির ছবি ধরা পড়েছে।

ভোটের নামে প্রহসন
বঙ্গ বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে ভোটের নামে প্রহসন হয়েছে চার পুরসভা ভোটের। রিগিং, ছাপ্পা ভোট থেকে শুরু করে বুথ জ্যাম। বিজেপি প্রার্থীদের মার ধর। বহিরাগতদের নিয়ে এসে ভোট করানো কী ঘটেনি। এই ভোট কিছুতেই মেনে নেওয়া যায় না বলে প্রকাশ্যেই অভিযোগ করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। গতকাল ভোট শেষ হতেই সাংবািদক বৈঠক করে এই নিয়ে শাসক দলকে তীব্র নিশানা করেছেন তিনি।

প্রতিবাদে পথে নামছে বিজেপি
চার পুরসভা ভোটে শাসক দলের তাণ্ডব এবং রিগিং ও ছাপ্পা ভোটের প্রতিবাদে ১৪ ফেব্রুয়ারি পথে নামছে বিজেপি। সুকান্ত মজুমদার গতকাল সাংবাদিক বৈঠক করে ঘোষণা করেছে, ভোটের নামে যে স্বৈরাচারী আচরণ শাসক দল করেছে তাতে গণতন্ত্র বিপন্ন, আইন শৃঙ্খলার অস্তিত্ব নেই বাংলায়। কমিশন অবাধ ও সুষ্ঠু ভোট কারাতে ব্যর্থ। প্রতিবাদে তাই ১৪ ফেব্রুয়ারি সোমবার রাজ্য জুড়ে প্রতিবাদ মিছিল করবে বঙ্গ বিজেপি। দুপুর ২ টোয় রাজ্য জুড়ে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে বিজেপি। সেই সঙ্গে প্রত্যেক জেলার জেলা শাসকের দফতরের সামনে চলবে বিক্ষোভ সমাবেশও।

তাণ্ডব চালিয়েছে শাসকদল
বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে চার পুরনিগমেই তাণ্ডব চালিয়েছে শাসক দল। বিশেষ করে বিধাননগর এবং আসানসোল কেন্দ্রে ভোটকে প্রহসনে পরিণত করেছিল তৃণমূল কংগ্রেস। বিধাননগরে বাইরে থেকে লোক এলে লাগাতার ছাপ্পা ভোট করা হয়েছে। বুথের মধ্যে হাতাহাতিতে জড়িয়েছেন প্রার্থীরা। আসানসোলে জিতেন তিওয়ারির স্ত্রী বিজেপি প্রার্থী চৈতালি তিওয়ারিকে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ। চালানো হয়েছে গুলি। আবার বিজেপি প্রার্থীকে অপহরণের ঘটনাও ঘটেছে আসানসোলে।












Click it and Unblock the Notifications