তৃণমূল নেত্রী মমতার পরে এবার করোনা নিয়ে ছবি রাজ্য বিজেপির, 'জীবন যুদ্ধ' মুক্তি পেল ইউটিউবে

করোনা পরিস্থিতিতে সরগরম রাজ্য রাজনীতি। তৃণমূল-বিজেপি কেউ কাউকে ছেড়ে কথা বলছে না। এরই মধ্যে মমতার ছবির পাল্টা এবং করোনা ভাইরাস নিয়ে শর্ট ফিল্ম তৈরি করল বঙ্গ বিজেপি। জীবন যুদ্ধ নামে সেই ছবিটি রিলিজ কর

করোনা ভাইরাস পরিস্থিতিতে সরগরম রাজ্য রাজনীতি। তৃণমূল-বিজেপি কেউ কাউকে ছেড়ে কথা বলছে না। এরই মধ্যে মমতার ছবির পাল্টা এবং করোনা ভাইরাস নিয়ে শর্ট ফিল্ম তৈরি করল বঙ্গ বিজেপি। জীবন যুদ্ধ নামে সেই ছবিটি রিলিজ করা হয়েছে ইউটিউবে।

করোনা নিয়ে শর্ট ফিল্ম বিজেপির

করোনা নিয়ে শর্ট ফিল্ম বিজেপির

করোনা পরিস্থিতি নিয়ে এবার শর্ট ফিল্ম তৈরি করেছে রাজ্য বিজেপি। জীবন যুদ্ধ নামে ছবিটি মুক্তি পেয়েছে ইউটিউবে। করে করোনা যোদ্ধাদের প্রতি উৎসর্গ করা হয়েছে ছবিটি। শুধু বাংলা নয় গোটা বিশ্বে করোনা মোকাবিলায় যে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা নিরলস পরিশ্রম করে চলেছেন তাঁদের প্রতি কৃতজ্ঞতা স্বীকারেই ছবিিট তৈরি হয়েছে বলে জানিয়েছে বিজেপি।

 করোনা নিয়ে গান মমতা

করোনা নিয়ে গান মমতা

এর আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করোনা নিয়ে গান লিখেছিলেন। তাতে কথা এবং সুর ছিল মুখ্যমন্ত্রীর নিজের। সেই গান িদয়েই গোটা রাজ্যে করোনা সংক্রমণ নিেয় সচেতনার বার্তা ছড়ানো হয়েছে। তাই নিয়ে রাজনৈতিক আক্রমণও শানিয়েছে বিজেপি।

 করোনা পরিস্থিতিতে উত্তপ্ত রাজ্য রাজনীতি

করোনা পরিস্থিতিতে উত্তপ্ত রাজ্য রাজনীতি

করোনা পরিস্থিতি নিয়ে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। করোনার তথ্য গোপন করা থেকে শুরু করে রেশন দুর্নীতি, পরিযায়ী শ্রমিকদের না ফেরানো, এক দেশ এক রেশন কার্ড চালু না করা সহ একাধিক ইস্যিুতে রাজ্য সরকারের বিরুদ্ধে আক্রমণ শানাতে শুরু করেছে রাজ্য বিজেপির নেতারা।

 রাজ্যপালের আক্রমণ

রাজ্যপালের আক্রমণ

শুধু বঙ্গ বিজেপির নেতারাই না। রাজ্য সরকারের সমালোচনায় সরব হয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়ও। একের পর এক টুইটে রাজ্যপাল আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রীেক। রেশন দুর্নীতি, ত্রাণ বিলি সহ সব ক্ষেত্রেই রাজ্য সরকারের সমালোচনায় সুর চড়িয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+