তৃণমূলকে 'সাপ-কুকুর'-এর সঙ্গে তুলনা করে লাগামছাড়া আক্রমণ দিলীপ ঘোষের

মেদিনীপুরে এক সভায় ফের একবার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে কুরুচিকর ভাষায় আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

মেদিনীপুরে এক সভায় ফের একবার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে কুরুচিকর ভাষায় আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। একেবারে সাপ-কুকুরের সঙ্গে তুলনা করে বঙ্গ রাজনীতিতে ফের নয়া দৃষ্টান্ত তৈরি করলেন তিনি।

তৃণমূলকে সাপ-কুকুর-এর সঙ্গে তুলনা দিলীপ ঘোষের

দিলীপ ঘোষের অভিযোগ, শাসক দল তৃণমূল রাজ্যের কোথাও বিজেপিকে সভা করতে দিচ্ছে না। বিজেপির সভা, মিটিং, মিছিল, জমায়েত সবেতেই তৃণমূল কংগ্রেস রাষ্ট্রযন্ত্র তথা পুলিশকে ব্যবহার করে বাধা দিচ্ছে। গুন্ডাবাহিনীর সাহায্য নিয়ে বিজেপির ওপরে আক্রমণ করছে।

সেই প্রেক্ষিতে দিলীপ বলেন, 'উনিশ সালে ভোট হবে। দিদিমনি টের পাবেন বিজেপির কত ক্ষমতা। তারপরে কতদিন সরকার চলে তা আমরা দেখে নেব। বিজেপিকে সভা করার অনুমতি দেওয়া হবে না মোটেই। কী জানি কেন এত ভয়? আপনারা জানেন সাপ ভয় পেলে কামড়ে দেয়। কুকুরও ভয় পেলে কামড়ে দেয়। আবার টিএমসি-ও ভয় পেলে কামড়ে দেয়। ওঁরা বিজেপিকে ভয় পেয়েছে।'

কয়েকদিন আগেই দিলীপ ঘোষ স্পষ্ট জানিয়ে দেন। আগামি মাসে রাজ্যে যে রথযাত্রা হবে তা আটকানোর চেষ্টা করলে তাঁরাও ছেড়ে কথা বলবেন না। রথ আটকালেই আদালতে যাবেন বলে হুঁশিয়ারি দেন তিনি।

জেলায় সভা করতে গিয়ে কয়েকদিন আগে দিলীপ ঘোষ তৃণমূল কর্মীদের হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা মারলে সোজা শ্মশানে যেতে হবে। সেই মন্তব্য নিয়েও রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছিল। এবার ফের একবার কুরুচিকর কথা বলে তরজা বাঁধিয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+