পুলিশকে হুমকি দিয়ে বিপাকে দিলীপ, দায়ের স্বতঃপ্রণোদিত মামলা
পুলিশের বিরুদ্ধে উত্তেজক মন্তব্য করায় বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশের বিরুদ্ধে উত্তেজক মন্তব্য করায় বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার জানান, কোলাঘাট থানায় এই সুয়োমোটো মামলা দায়ের করা হয়েছে। দিলীপ ঘোষ পুলিশের বিরুদ্ধে উত্তেজক মন্তব্য করেছেন। তাঁদের ছুটিয়ে মারার কথা বলেছেন। তাই এই স্বতঃপ্রণোদিত মামলা দায়ের হয়েছে।

পূর্ব মেদিনীপুর জেলার মেচেদায় দলের কর্মীদের তিনি বলেন 'তৃণমূল নেতা, পুলিশ কাউকে রেয়াত করবেন না। মারবেন, ফেলে মারবেন, দায়িত্ব আমার। তা না পারলে বুঝব আপনারা বিজেপির কর্মী নন।'
পুলিশকে আক্রমণ করে দিলীপ বলেন যে, পুলিশকে দিয়ে মিথ্যা মামলা করা হচ্ছে। আমার নামেও খুনের মামলা দিয়েছে। আমি নাকি খুন করেছি। আমি যদি খুন করি তাহলে বংশলোপ করে দেব। আমাদের পিছনে লাগবেন না। সর্বনাশ করে দেব। হয় জেলে যেতে হবে নয়ত ছেলে-বউয়ের মুখ দেখতে পারবেন না।












Click it and Unblock the Notifications