বাংলার কৃষকেরা বঞ্চিত, মিছিল করে রাজ্যকে তোপ সৌমিত্রর
বাংলার কৃষকেরা বঞ্চিত, মিছিল করে রাজ্যকে তোপ সৌমিত্রর
এই রাজ্যের কৃষকরা বঞ্চিত হচ্ছে, তাদের ন্যায্য পাওনা দিচ্ছে না তৃণমূল সরকার। বরং কৃষকদের ভুল বোঝানো হচ্ছে এই বক্তব্যকে হাতিয়ার করে, কেন্দ্রীয় কৃষি বিল সমর্থনে লাঙ্গল হাতে মিছিল করলেন বিজেপি সাংসদ তথা যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ।

বসিরহাটের হাসনাবাদ ব্লকের টাকি থুবার মোড় থেকে হাসনাবাদ পর্যন্ত প্রায় তিন কিলোমিটার কৃষি বিলের সমর্থনে রাজ্য বিজেপির যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ, তরুণজ্যোতি তেওয়ারি ও সাংগঠনিক জেলার সভাপতি তারক ঘোষ সহ কয়েকশো নেতাকর্মী পদযাত্রা করেন। এদিন কৃষি বিল সমর্থনে তৃণমূল সিপিএম কংগ্রেস থেকে কয়েকশো নেতাকর্মীও যোগদেন বিজেপিতে। লাঙ্গল নিয়ে টাকি থেকে হাসনাবাদ পর্যন্ত পর্যন্ত মিছিল করে তারা দল ত্যাগ করেন।
মিছিল শেষে বক্তৃতা রাখেন সৌমিত্র খাঁ। তিনি বলেন, এ রাজ্যের কৃষকরা বঞ্চিত হচ্ছে, তাদের ন্যায্য পাওনা দিচ্ছে না তৃণমূল সরকার। বরং কৃষকদের ভুল বোঝানো হচ্ছে তাই আজ আমরা পথে নামতে বাধ্য হয়েছি। কেন্দ্রীয় কৃষিযোজনার মাসিক ৬ হাজার টাকা ঠিকমতো পাচ্ছে না কৃষকরা। সেটাও মেরে দিচ্ছে তৃণমূল সরকার।
পাশাপাশি যোগীর রাজ্যে দুর্গাপূজা নিয়ে তিনি বলেন, উত্তরপ্রদেশে দুর্গাপুজো বন্ধ নিয়ে ভ্রান্ত প্রচার চলছে। যোগী সরকার কখনওই এই কাজ করতে পারেন না। যোগী রাজ্যে পুলিশের ভূয়শী প্রশংসা করে তিনি বলেন, 'উত্তরপ্রদেশের যোগী রাজ্যের পুলিশ ভালো কাজ করছেন।'












Click it and Unblock the Notifications