'জয় শ্রীরাম'-এর পাল্টা 'জয় হিন্দ' মেসেজ! ফোন নম্বর ভাইরাল হতেই লকেট, বাবুলরা কী বলছেন
বিজেপির রাজ্য নেতৃত্বের একাধিক নেতা , মন্ত্রীর ফোন নম্বর ক্রমেই ভাইরল হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। আর এর নেপথ্যে রয়েছে তৃণমূল ।
বিজেপির রাজ্য নেতৃত্বের একাধিক নেতা , মন্ত্রীর ফোন নম্বর ক্রমেই ভাইরল হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। আর এর নেপথ্যে রয়েছে তৃণমূল । তৃণমূলের একাধিক গ্রুপে লকেট চট্টোপাধ্য়ায়, দেবশ্রী চৌধুরী, দিলীপ ঘোষ কিম্বা বাবুল সুপ্রিয়োর নম্বর পোস্ট করে সেই নম্বরে 'জয় হিন্দ' , 'জয় বাংলা' লিখে দিয়ে মেসেজ করা হচ্ছে। তার জবাবে পদ্মশিবিরের নেতা মন্ত্রীরা কী বলছেন দেখে নেওয়া যাক।
লকেট চট্টোপাধ্যায়
তাঁর নম্বর ছড়িয়ে দেওয়া নিয়ে ক্ষুব্ধ লকেট চট্টোপাধ্যায় । তবে যাঁরা তাকে হোয়াটস্যাপে বার্তা পাঠাচ্ছেন বা ফেসবুকে মেসেজ করছেন তাঁর প্রত্যেককে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন লকেট চট্টোপাধ্যায়।
|
বাবুল সুপ্রিয়ো
একই ধারায় বাবুল সুপ্রিয়োও সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি তাঁর দাবি, 'হিন্দ আর বাংলা তো আমার আপনার সবার! আপনাদের জন্য রইল অনেক ভালোবাসা ,আর দিদিমনিকে জানাই জয় শ্রীরাম।'

দিলীপ ঘোষ
বিজেপির রাজ্যসভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন ,'আমার নম্বর সবার কাছে ছিল না। নম্বরটা ভাইরাল করার জন্য তৃণমূলকে ধন্যবাদ।..' তাঁর দাবি, যাঁরা নম্বর পেয়েছেন দিলীপ ঘোষের,তাঁরা এখন ফোন করে বিজেপিতে যোগ দিতে চাইছেন।












Click it and Unblock the Notifications