বিজেপি নেতার বিরুদ্ধে সহবাসের অভিযোগ ঘিরে পারদ চড়ছে! অভিযুক্ত নিতে চলেছেন কোন পদক্ষেপ
বিজেপি নেতার বিরুদ্ধে সহবাসের অভিযোগ ঘিরে পারদ চড়ছে! অভিযুক্ত নিতে চলেছেন কোন পদক্ষেপ
অভিযোগ রয়েছে, তিনি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বহুদিন ধরে ধর্ষণ, সহবাস করে গিয়েছেন। এমনই অভিযোগ ওঠে রাজ্য বিজেপির নেতা সোমনাথ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। অভিযোগ তুলেছেন দলেরই এক প্রাক্তন কর্মী। এরপর এদিন বিষয়টি নিয়ে মুখ খোলেন অভিযুক্ত বিজেপি নেতা সোমনাথ বন্দ্যোপাধ্যায়।

বিজেপি নেতার বক্তব্য
তাঁর বিরুদ্ধে ওঠা , সহবাসের অভিযোগের প্রেক্ষিতে দক্ষিণ কলকাতার বিজেপি নেতা সোমনাথ বন্দ্যোপাধ্যায় বলেন, ' সহবাসের অভিযোগ মিথ্যা।' গোটা বিষয়টিকে তিনি রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করেছেন।

কোন পদক্ষেপ নিতে চাইছেন বিজেপি নেতা?
অভিযুক্ত বিজেপি নেতা এমন গুরুতর অভিযোগের প্রেক্ষিতে আইনি পদক্ষেপ নিতে চলেছেন। তিনি ওই অভিযোগকারিনী মহিলার বিরুদ্ধে মানহানির মামলা করবেন বলে জানিয়েছেন।

কোন অভিযোগ মূলত রয়েছে?
অভিযোগকারী মহিলা বিজেপির প্রাক্তন সদস্য বলে দাবি করেছেন।
সোমনাথ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর সম্পর্ক দীর্ঘদিনের বলেও দাবি করেছেন তিনি। ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত সোমনাথ বন্দ্যোপাধ্যায় তরুণীর সঙ্গে একাধিকবার সহবাস করেছেন বলে অভিযোগ। তরুণীর দাবি, তাঁর স্বামী মারা যাওয়ার সুযোগ নিয়ে এই সম্পর্কে তাঁকে আসতে বাধ্য করেছেন।

ব্ল্যাকমেলের অভিযোগ
তরুণী আরও দাবি করেছেন, তিনি জানান, সম্পর্কের দোহাই দিয়ে তাঁর থেকে ওই বিজেপি নেতা টাকা নেওয়ার চেষ্টা করেন। বহু সময়েই ওই বিজেপি নেতা ৫০ হাজার টাকার দাবি রাখেন তরুণীর কাছে বলে অভিযোগ।












Click it and Unblock the Notifications