বিজেপিতে ‘ট্যালেন্ট পুল’! মমতার ‘চ্যালেঞ্জার’দের খোঁজে মিশন ২১-এ অভিনব ভাবনা গেরুয়া শিবিরে

লোকসভা নির্বাচনে অভূতপূর্ব সাফল্যের পরে বিজেপির পরিলকল্পনা ২০২১ সালে রাজ্যে বিধানসভা নির্বাচনে জয়লাভ করা। সেই লক্ষ্যে ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে গেরুয়া শিবির।

লোকসভা নির্বাচনে অভূতপূর্ব সাফল্যের পরে বিজেপির পরিকল্পনা ২০২১ সালে রাজ্যে বিধানসভা নির্বাচনে জয়লাভ করা। সেই লক্ষ্যে ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে গেরুয়া শিবির। গত বিধানসভা ভোটের পরবর্তী সময়ে এ রাজ্যে বিজেপি নতুন শক্তি হিসাবে আত্মপ্রকাশ করার পর ২০২১ সালে মমতা সরকারকে চ্যালেঞ্জ ছুড়তে বিজেপি বেশ কয়েকটি নতুন পরিকল্পনা নিয়েছে।

প্রার্থী বাছাই করতে অভিনব 'ট্যালেন্ট পুল'

প্রার্থী বাছাই করতে অভিনব 'ট্যালেন্ট পুল'

২০২১ সালে রাজ্য বিধানসভা নির্বাচনের আগে বিজেপি প্রার্থী বাছাই করতে এক অভিনব প্রতিযোগিতার আয়োজন করেছে। দক্ষ ও আদর্শ জনপ্রতিনিধির খোঁজে নেতা-কর্মীদের একটি 'ট্যালেন্ট পুল' তৈরি করছে রাজ্য বিজেপি। দলীয় সূত্রে জানা গেছে, এই দলটির লক্ষ্য বিজেপি কর্মীদের মধ্যে থেকে শক্তিশালী নেতাকে তুলে আনা।

২০২০-র শুরুতেই ট্যালেন্ট হান্ট বিজেপির

২০২০-র শুরুতেই ট্যালেন্ট হান্ট বিজেপির

২০১৯-এর শেষে বা ২০২০ সালের গোড়ার দিকে এই ট্যালেন্ট হান্ট করতে চাইছে বিজেপি। চলতি বছরের এপ্রিল-মে মাসে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে বাংলার লোকসভার ৪২ টি আসনের মধ্যে ১৮টিতে জয়লাভ করেছিল বিজেপি। ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ২২টি আসন জিতেছিল। ২০১৪ সালে বিজেপি পেয়েছিল মাত্র দুটি আসন।

প্রতিভাধর লোকদের নিয়ে শক্তিশালী দল : দিলীপ

প্রতিভাধর লোকদের নিয়ে শক্তিশালী দল : দিলীপ

রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, 'আমরা প্রতি আসন থেকে আমাদের দলের চার সদস্যকে চিহ্নিত করার প্রক্রিয়া শুরু করেছি প্রতিভাধর লোকদের নিয়ে একটি দল গঠনের চেষ্টা করছি আমরা। নির্বাচিত দলীয় কর্মীরা ২০২১ সালের বিধানসভা নির্বাচনের সম্ভাব্য প্রার্থী হিসাবে ভবিষ্যতে উঠে আসবেন। তাঁরাই ভবিষ্তে সাংগঠনিক নেতা এবং সম্ভাব্য প্রার্থী হবেন।

আমরা যোগ্য ব্যক্তিদের তুলে আনব : কৈলাশ

আমরা যোগ্য ব্যক্তিদের তুলে আনব : কৈলাশ

বিজেপির বাংলার পর্যবেক্ষক জাতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় বলেন, 'যাঁরা জেলা এবং ব্লক স্তরে ভালো কাজ করছেন, তাঁরা তো থাকবেনই। এরপরও এলাকা থেকে আমরা যোগ্য ব্যক্তিদের তুলে আনব। ভাল এবং দক্ষ লোকেরা দলে এলে দল আরও সমৃদ্ধ হবে।

সঠিক লোককে সঠিক কাজে লাগানোই উদ্দেশ্য

সঠিক লোককে সঠিক কাজে লাগানোই উদ্দেশ্য

তিনি বলেন, এই নতুন উঠে আসা নেতাদের মধ্যে যাঁরা ভাল সংগঠক তাঁজের সংগঠনের কাজে লাগানো হবে, যাঁরা আদর্শ জনপ্রতিনিধি, তাঁদের প্রার্থী হিসেবে চয়ন করা হবে। মোট কথা সঠিক লোককে সঠিক কাজে লাগানোই আমাদের উদ্দেশ্য। আমরা সেই লক্ষ্যেই এই ট্যালেন্ট পুলের আয়োজন করছি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+