শেষ দেখে ছাড়বেন দিলীপরা! রথযাত্রা নিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েই ফেলল বিজেপি

কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বাংলায় বিজেপির রথযাত্রা বানচাল করে দিলেও তা মানল না গেরুয়া শিবির।

কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বাংলায় বিজেপির রথযাত্রা বানচাল করে দিলেও তা মানল না গেরুয়া শিবির। সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়ে দিলেন দিলীপ ঘোষরা। বাংলার দিলীপ ঘোষদের পাশে যে কেন্দ্রের অমিত শাহরা রয়েছেন তা ফের বুঝিয়ে দিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। শনিবারই চূড়ান্ত হয়ে গিয়েছিল। এদিন সোমবার আবেদন জানানো হল।

শেষ দেখে ছাড়বে গেরুয়া শিবির! রথযাত্রা নিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েই ফেলল বিজেপি

কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে জয় পাওয়ার পরে বিজেপি ডিভিশন বেঞ্চে হেরে গিয়েছে। বিজেপি সিঙ্গল বেঞ্চে জয়ের পর তার বিরুদ্ধে তৃণমূল সরকার ডিভিশন বেঞ্চে আবেদন করলে রথযাত্রা বানচাল করে দেয় কলকাতা হাইকোর্ট।

তিনটি আলাদা জায়গা থেকে রথযাত্রা বের করার পরিকল্পনা করেছে বিজেপি। বেশ কয়েদিনের এই রথযাত্রাকে বাংলায় গণতন্ত্র বাঁচাও যাত্রা বলে আখ্যা দিয়েছে গেরুয়া শিবির। বাংলায় তৃণমূল সরকারের আমলে গণতন্ত্র বিপন্ন। ফলে লোকসভা ভোটের আগে গণতন্ত্র ফেরাতে বিজেপি রাজ্য জুড়ে রথযাত্রা করতে চেয়ে আবেদন করে। যা রাজ্য সরকার বাতিল করে দিলে বিজেপি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। এবার সেখানে ধাক্কা খেয়ে দিলীপ ঘোষরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+