আগামীকাল কালীপুজো বাতিল করল বিজেপি, নেপথ্যে কোন কারণ?
আগামীকাল কালীপুজো বাতিল করল বিজেপি, নেপথ্যে কোন কারণ?
কালী বিতর্ক কয়েকগুণ উস্কে দিয়েই আগামীকাল বিজেপি কার্যালয়ে কালীপুজোর আয়োজন করেছিল বঙ্গ বিজেপি। কিন্তু শেষ মুহূর্তে সব বাতিল ঘোষণা করেছে তারা। এই িনয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। কারণ বিজেপি মহিলা মোর্চার এই কালীপুজোর অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিল প্রধানমন্ত্রী মোদীকে। তাহলে হঠাৎ করে পুজো বাতিলের কারণ কি?

কালী পুজো আর হচ্ছে না বঙ্গ বিজেপির কার্যালয়ে। বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে কালীপুজোর আয়োজন করা হয়েছিল আগামীকাল। মূলত কালীবিতর্কে পারদ চড়াতেই এই পুজোর উদ্যোগ বলে মনে করছিল রাজনৈতিক মহল। কারণ কালী ছবির পোস্টার ঘিরে তুমুল বিতর্ক তৈরি হয়েছিল গোটা দেশ। পরিচালকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিলেন বিজেপি নেতারা। তার মধ্যে আবার কালী নিয়ে টিএমসি সাংসদ মহুয়া মৈত্রের মন্তব্য বিতর্কের পারদ কয়েকগুণ বাড়িয়ে দিয়েছিল।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী িনজে এই নিয়ে টিএমসি সাংসদকে কটাক্ষ করেছিলেন। পাল্টা মহুয়া মৈত্রও িনশানা করেন মোদীকে। কালীপুজো নিয়ে মাথা না ঘামিয়ে দেশের কাজে মন দেওয়া কথা বলেছিলেন টিএমসি সাংসদ সৌগত রায়। তারপরেই বিজেপির পক্ষ থেকে কালীপুজো করার কথা ঘোষণা করা হয়। প্রধানমন্ত্রী মোদী লকেট চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসা করেছিলেন বাংলায় কালীপুজো হচ্ছে তো। তারপরেই প্রধানমন্ত্রীকে কালীপুজোয় আমন্ত্রণ জানানো হয়।
মহিলা পুরোহিত, মহিলা ঢাকি সহযোগে কালীপুজোর আয়োজন করছিল বিজেপি মহিলা মোর্চা। শেষ মুহুর্তে সেই পুজো বাতিলের েনপথ্যে রয়েছে বিজেপির রাজনৈতিক কর্মসূচি। আগামীকাল এসএসসি দুর্নীতির প্রতিবাদে বিজেপি মিছিল করবে। মনে করা হচ্ছে সেকারণেই এই কালীপুজো শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে। কারণ এখন কালীপুজোর েথকে গুরুত্ব পূর্ণ এসএসসি দুর্নীতি কাণ্ড। এই কাণ্ডে গ্রেফতার হয়েছে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে ২১ কোটি টাকা উদ্ধার হয়েছে।












Click it and Unblock the Notifications