৩ রাজ্যের বিজেপির জয়ের প্রভাপ পড়ল রাজ্যেও, জেলায় জেলায় বিজয় মিছিল বের করল বিজেপি
তিন রাজ্যে গেরুয়া ঝড়ের প্রভাব পরলো জলপাইগুড়িতে। ৪২ শে ৩৫ পাবো, আবির মেখে তিন রাজ্যে জয়ের আনন্দে মাতোয়ারা জলপাইগুড়ি বিজেপি। রবিবার সদ্য সমাপ্ত পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের মধ্যে মিজোরাম ছাড়া বাকি চার রাজ্যের মধ্যপ্রদেশ, ছত্রিশগড়, রাজস্থান এবং তেলেঙ্গানা রাজ্যের ভোটের ফলফল সামনে আসতেই দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে জলপাইগুড়ি জেলাতেও উড়লো গেরুয়া আবির।
তিন রাজ্যে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গড়তে চলেছে বিজেপি সেই আনন্দ সবার মধ্যে ভাগ করে নিতে এদিন জেলা কার্যালয়ের সামনে ধাক ঢল নিয়ে বিজয় উৎসবে মাতোয়ারা হতে দেখা গেলো নেতা কর্মীদের।
এই প্রসঙ্গে টাউন মন্ডল একের সভাপতি মনোজ কুমার শা বলেন, তিন রাজ্যের মানুষ দুহাত তুলে বিজেপিকে আশীর্বাদ করেছে, এই ফলফলের রেস পরবে পশ্চিমবঙ্গে ও, আগামি লোকসভা নির্বাচনে এই রাজ্যের ৪২ টি আসনের মধ্যে বিজেপি ৩২ টিতেই জয়ী হবে।

৩ রাজ্যের ভোটের ফলাফলে জয় নিশ্চিত বিজেপির।এরপরেই বিজয় মিছিল বের করলো হুগলি সাংগঠনিক জেলা বিজেপি নেতৃত্ব।চুঁচুড়া ৩ নং গেট জেলা পার্টি অফিস থেকে বাজনা সহকারে মিছিল বের হয়।গেরুয়া আবীর মেখে বিজয় উল্লাসে মেতে ওঠে বিজেপি নেতা কর্মীরা।
হুগলি জেলা সভাপতি তুষার মজুমদার,সাধারণ সম্পাদক সুরেশ সাউ এই মিছিলের নেতৃত্ব দেয়।জেলা সভাপতি বলেন এটা মোদি ম্যাজিক।আত্মনির্ভর ভারতের যে লক্ষ সেটা এই জয়ে মনে হচ্ছে সফল হয়েছে। সারা ভারতের মানুষ মোদিজীর উপর ভরসা রেখেছে।লোকসভায় ফের মোদির উপর ভরসা রাখবে মানুষ সেটার প্রমাণ এই জয়।আগামীদিনে বাংলায় ৪২ এর ৩৫ টি জয় হবেই যেমন অমিত শাহ বলেছেন।
পাঁচ রাজ্যের বিধানসভার নির্বাচনের পর আজ তার ফলাফল এই ফলাফলের মধ্যে তিন রাজ্যে বিজেপি জিতছে সেই কারণে আজ বিধান নগর সেক্টর ফাই বিজেপি রাজ্য পার্টি অফিসে বিজেপি কাজ কর্তারা গেরুয়া রঙে রঙে গেছেন এবং আবির খেলছেন। বিজেপি রাজ্য দপ্তরের শুরু হয়ে গেছে উল্লাস কর্মীদের সাথে সমান উচ্ছ্বাসের ভাগীদার তমোঘ্ন ঘোষ, ইন্দ্রনীল খান












Click it and Unblock the Notifications