২০২১ এর ভোটেও মুকুলই তুরুপের তাস বিজেপির, বাংলা জয়ের ব্লু প্রিন্ট তৈরি করছেন অমিত শাহ

২০২১ এর ভোটেও মুকুলই তুরুপের তাস বিজেপির, বাংলা জয়ের ব্লু প্রিন্ট তৈরি করছেন অমিত শাহ

বাংলার রাজনীতিতে মুকুল রায় বড় নাম। গত দুই দশকের বেশি সময় ধরে তিনি একেবারে তৃণমূল স্তরে সংগঠনকে তৈরি করার কাজ করেছেন। তৃণমূল কংগ্রেসে থাকালীন তিনি যেভাবে নিজের হাতে রাজ্যের বিভিন্ন জায়গা ঘুরে দলকে শক্তিশালী করেছিলেন তার সুফল তৃণমূল পেয়েছে। এবং তার সাংগঠনিক শক্তিকে তৃণমূল নেতারাও যথেষ্ট কৃতিত্ব দিয়েছেন। এবার সেই কাজটাই দল পরিবর্তন করে বিজেপিতে এসে করেছেন বা করে চলেছেন মুকুল রায়।

২১ এর ভোটে লড়াই

২১ এর ভোটে লড়াই

২০২১ সালে বাংলার বিধানসভা নির্বাচনে কঠিন হতে চলেছে। তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে হবে মূ লড়াই। এবং গত নির্বাচনের থেকে এই নির্বাচন আরও বেশি প্রতিদ্বন্দ্বিতামূলক হবে বলেই মনে করা হচ্ছে। ফলে তৃণমূল কংগ্রেস যেমন একদিকে কোমর বেঁধেছে তেমনি পিছিয়ে নেই বঙ্গ বিজেপিও।

বাংলায় পরিবর্তন

বাংলায় পরিবর্তন

২০১১ সালে বাংলায় পরিবর্তনের সময় সিপিএম তথা বামফ্রন্ট সেই অর্থে কোনও লড়াই দিতে পারেনি। কারণ একদিকে মানুষের জনরোষ বিরুদ্ধে গিয়ে গিয়েছিল বাম নেতাদের। তার ওপর উল্টো দিকে মানুষ পরিবর্ত হিসেবে বেছে নিয়েছিল তৃণমূল কংগ্রেসকে। যার ফলে কার্যত ৩৪ বছরের বাম শাসনকে সরিয়ে রাজ্যে ক্ষমতা দখল করেছিল তৃণমূল কংগ্রেস।

ক্রমশ হীনবল বামেরা

ক্রমশ হীনবল বামেরা

পরবর্তী সময়ে গঙ্গার জল যত এগিয়েছে ততই রাজ্যে ক্ষমতাশালী হয়েছে শাসক দল তৃণমূল। এবং অন্যদিকে শক্তি ক্ষয় হয়েছে বিরোধী দলগুলির। যার ফলে ২০১৬ সালে বিধানসভা নির্বাচনে তৃণমূল আরও বেশি আসন পেয়ে ফের একবার রাজ্যের মসনদে বসে।

বিজেপিতে যোগদানের ঢেউ

বিজেপিতে যোগদানের ঢেউ

তবে ২০১৭ সালে তৃণমূল কংগ্রেস ছেড়ে মুকুল রায় বিজেপিতে যোগ দেওয়ার কিছুদিন পর থেকেই দান পাল্টাতে করতে শুরু করে। দলে দলে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদানের হিড়িক শুরু হয়। আর এক্ষেত্রে শুধু জেলা, অঞ্চল বা ব্লক স্তরে নয় রাজ্যস্তরে এমনকী কেন্দ্রের তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলের নেতারাও বিজেপিতে যোগদান করেছেন।

বিজেপিই এখন প্রধান বিরোধী

বিজেপিই এখন প্রধান বিরোধী

ফলে ২০১৮ পরবর্তী নির্বাচনগুলিতে রাজ্যের প্রধান বিরোধী দল হিসেবে বাম-কংগ্রেস ছাপিয়ে উঠে এসেছে বিজেপি। এবং ২০১৯ সালের লোকসভা নির্বাচনে দারুণ ফলাফল করে রাজ্য বিজেপি। বিজেপির ভোট শেয়ারও বাংলায় অনেকটাই বেড়ে গিয়েছে। সেটাই চিন্তা রেখেছে শাসক দল তৃণমূল কংগ্রেসকে।

মুকুল রায় মূল শক্তি

মুকুল রায় মূল শক্তি

এই সমস্ত ঘটনার পিছনে অন্যতম সূত্র হিসেবে কাজ করেছেন মুকুল রায়। ফলে ২০২১ সালেও বিধানসভা নির্বাচনে জিততে তাঁকে যে সবচেয়ে বেশি দরকার তা বুঝেছেন কেন্দ্রীয় নেতৃত্ব। ফলে রাজ্য স্তরের নেতাদের সঙ্গে মুকুল রায়ের বনিবনার অভাব থাকলেও বা দূরত্ব তৈরি হলেও মুকুলকে সামনে রেখেই তৃণমূলকে উৎখাতের ব্লু-প্রিন্ট তৈরি করতে চাইছেন অমিত শাহ অ্যান্ড কোং।

মুকুল-অমিত বৈঠক

মুকুল-অমিত বৈঠক

কিছুদিন আগেও দিল্লিতে গিয়ে অমিত শাহের সঙ্গে একান্ত বৈঠক করে এসেছেন মুকুল রায়। এমনকী অমিত শাহের বাংলার ভার্চুয়াল সভাতেও অন্যতম বক্তা হিসেবে শুরুতেই মুকুল রায়কে রাখা হয়েছিল। এই অবস্থায় ২০২১ সালের নির্বাচনে মুকুল রায় যে বিজেপির তুরুপের তাস হতে চলেছেন তা নিশ্চিতভাবে বলে দেওয়া যায়।


সার্জিক্যাল স্ট্রাইকের পরে পাকিস্তানকে উৎসাহ,এখন চিনকেও উৎসাহ!কাটমানির পার্টি তৃণমূল,বিস্ফোরক রাহুল

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+