রয়্যাল বেঙ্গল টাইগারের চামড়া পাচারের চেষ্টা, যৌথ অভিযানে রুখল বাংলা-অসম
রয়্যাল বেঙ্গল টাইগারের চামড়া নেপালে পাচার রুখল জলপাইগুড়ি বেলাকোবা রেঞ্জ। জলপাইগুড়ির বনদফতর ও অসমের বনদফতরের উদ্যোগে অসম বাংলা সীমান্ত থেকে গ্রেফতার করা হয় ৫ জন চোরাশিকারিকে।
রয়্যাল বেঙ্গল টাইগারের চামড়া নেপালে পাচার রুখল জলপাইগুড়ি বেলাকোবা রেঞ্জ। জলপাইগুড়ির বনদফতর ও অসমের বনদফতরের উদ্যোগে অসম বাংলা সীমান্ত থেকে গ্রেফতার করা হয় ৫ জন চোরাশিকারিকে। চোরাশিকারিদের কাছ থেকে রয়্যাল বেঙ্গলের চামড়া, হাড়, দাঁত ও বিভিন্ন দেহাংশ উদ্ধার করা হয়।

এরপর ধৃত পাঁচ পাচারকারীকে আসাম বন দফতরের কর্মীদের হাতে তুলে দেওয়া হয়েছে। বাংলা অসম সীমান্তের শ্রীরামপুর থেকে তারা ধরা পড়ে বলে জানা গিয়েছে। বেলাকোবার রেঞ্জার সঞ্জয় দত্ত জানান, ধৃতরা হল ডিম্বেশ্বর রায় (৪৩), বিনানদ্বীপ রায় (৩৬), প্রভাত নার্জারি (৫৬), বিপলোয়ান নার্জারি (৩৪), ইশাক নার্জারি (৩২)।
ধৃতরা সবাই বঙ্গাইগাঁও চিরাং জেলার বাসিন্দা বলে জানা গেছে। ধৃতদের মোবাইলে রয়্যাল বেঙ্গল টাইগারটির সব ছবি ভিডিও তোলা আছে। সঞ্জয় দত্ত জানান, আমাদের কাছে খবর আসে অসমে একটি রয়্যাল বেঙ্গল টাইগারকে গুলি করে মারা হয়েছে। আমরা খবর পাওয়ার পরেই তদন্তে নামি, খোঁজ পাই যে আসামের একটি জায়গায় সেটা রাখা আছে।
এরপর একটি টিম তৈরি করে অভিযান চালানো হয়। ১৫ লক্ষ টাকা দাম দেওয়া হয় ওই বাঘের চামড়া, হাড় ও দাঁতের। অসম ও বাংলার বনবিভাগের কর্মীরা মিলে যৌথ-অভিযান চালিয়ে পাচার রুখে দেওয়া হয়। এরপর অসম পুলিশের হাতে ধৃতদের তুলে দেওয়া হয়।












Click it and Unblock the Notifications