কৃপাকরানন্দ মহারাজকে ভাবী মুখ্যমন্ত্রী করার চেষ্টা গভীর চক্রান্তের অঙ্গ! জবাব বেলুড় মঠের
বাংলাতেও নাকি উত্তরপ্রদেশের স্টাইলে যোগী মহারাজকে মুখ্যমন্ত্রী মুখ করতে পারে বিজেপি। মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে বেলুড় মঠের মহারাজ স্বামী কৃপাকরানন্দের নাম নিয়ে সোশ্যাল মিডিয়া উত্তাল।
বাংলাতেও নাকি উত্তরপ্রদেশের স্টাইলে যোগী মহারাজকে মুখ্যমন্ত্রী মুখ করতে পারে বিজেপি। মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে বেলুড় মঠের মহারাজ স্বামী কৃপাকরানন্দের নাম নিয়ে সোশ্যাল মিডিয়া তথা নেট দুনিয়া উত্তাল হয়ে উঠেছিল কয়েকদিন। এরপর বেলুড় মঠ কর্তৃপক্ষ কড়া প্রতিক্রিয়া দিয়ে জানাল, এ খবর একেবারেই ভিত্তিহীন এবং সর্বৈব মিথ্যা।

কৃপাকরানন্দ মহারাজের নাম নিয়ে মিথ্যা প্রচার
নেট দুনিয়ার পাশাপাশি সর্বভারতীয় সংবাদমাধ্যম থেকে শুরু করে স্থানীয় সংবাদমাধ্যমেও কৃপাকরানন্দ মহারাজকে নিয়ে এই খবর ভাইরাল হয়ে উঠেছিল। এই খবরে প্রকাশিত অনেক তথ্যও ভুল বলে দাবি করা হয়েছিল। খবরে দাবি করা হয়েছিল স্বামী কৃপাকরানন্দ উচ্চমাধ্যমিকে রাজ্যের মেধাতালিকায় উপরের দিকে ছিলেন, মার্কিন মুলুকে গিয়ে চিকিৎসা বি্জ্ঞানে গবেষণা করেছিলেন। তা সম্পূর্ণ সত্য নয় বলে দাবি করা হয়।

আদর্শগতভাবে রামকৃষ্ণ মঠ ও মিশন অ-রাজনৈতিক
তিনি এর আগেও স্পষ্ট জানিয়েছিলেন, রামকৃষ্ণ মিশন ও মঠ সর্বদা রাজনীতির বাইরে থেকেছে। আদর্শগতভাবে রামকৃষ্ণ মঠ ও মিশন এবং মিশনের সন্ন্যাসীরা রাজনীতি থেকে বিশ যোজন দূরে থাকে। তিনি ১৯ জুন একটি ইইউটিউব চ্যানেলে এক প্রশ্নের উত্তরে জানিয়েছিলেন, আমরা স্বামীজির দাসানুদাস। তিনিই বলে গিয়েছিলেন আমাদের কোনও রাজনৈতিক যোগাযোগ থাকবে না।

স্বামীজির বাণী শিববাক্য, বার্তা কৃপাকরানন্দের
তিনি জানিয়েছিলেন, আমরা স্বামীজির বাণী শিববাক্য হিসেবে মানি। তাই রাজনৈতিকভাবে আমরা কোনওদিনও সরব হব না- এই আমাদের ব্রত। রামকৃষ্ণ মঠ ও মিশনের কাজকর্ম চালাতে প্রশাসনের সঙ্গে যোগাযোগ থাকে আমাদের, তার মানে এই নয় রামকৃষ্ণ মিশন রাজনীতির মঞ্চে অবতীর্ণ হবে।

কৃপাকরানন্দকে নিয়ে প্রচার পরিকল্পনার অঙ্গ
এই প্রচার আসলে একটি পরিকল্পনার অঙ্গ। কোন কোন নেতা মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হতে পারেন না। বিজেপির একাংশ কেমন মুখ্যমন্ত্রী চাইছেন- তা বোঝাতে এবং রাজনৈতিক ফায়দা তুলতেই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করা হয়েছে। এবং কিছু সংবাদমাধ্যম সেটা মনগড়া খবর করে পরিবেশন করেছে। বিভিন্ন নাম ভাসিয়ে একাংশকে চাপে রাখার চেষ্টা চলছে। এবং বর্তমানে রাজনীতির জল মাপার চেষ্টা করা হচ্ছে।

বেলুড় মঠের সন্ন্যাসীর নাম এনে ফায়দা তোলার চেষ্টা
বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দিলীপ ঘোষ বিজেপির মুখ্যমন্ত্রী মুখ হতেই পারেন। কিন্তু তাঁর মতো মেঠো রাজনীতিক কারও কারও পছন্দ নয় বলে অনেক নাম ভাসিয়ে দেওয়া হচ্ছে। সম্প্রতি তথাগত রায়কে নিয়েও জল্পনা তৈরি হয়েছে। তিনি সাংবিধানিক পদ থেকে সরে এসে প্রশাসনিক প্রধান হওয়ার চেষ্টা করছেন বলে খবর রটেছে। আবার একাংশ বেলুড় মঠের সন্ন্যাসীর নাম এনে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে।












Click it and Unblock the Notifications