করোনার জের, ভক্ত ও দর্শনার্থীদের জন্য ফের বন্ধ হতে চলেছে বেলুড় মঠের দরজা
করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় পরিস্থিতি এখন বেসামাল। এই পরিস্থিতিতে ফের বন্ধ হতে চলেছে বেলুড় মঠও। আগামী ২২ এপ্রিল বৃহস্পতিবার থেকে পুনরায় বেলুড় মঠে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে বলে জানা গেছে।
করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় পরিস্থিতি এখন বেসামাল। এই পরিস্থিতিতে ফের বন্ধ হতে চলেছে বেলুড় মঠও। আগামী ২২ এপ্রিল বৃহস্পতিবার থেকে পুনরায় বেলুড় মঠে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে বলে জানা গেছে।

পুনরায় নির্দেশ না আসা পর্যন্ত বন্ধ থাকবে মঠের মূল গেট। মঙ্গলবার রামকৃষ্ণ মঠ ও মিশনের তরফ থেকে একথা জানা গিয়েছে।
উল্লেখ্য, গত বছর দেশ জুড়ে লকডাউনের জেরে ২০২০ সালের ২৫ মার্চ থেকে বন্ধ রাখা হয়েছিল বেলুড় মঠ। ৮২ দিন বন্ধ থাকার পর ১৫ জুন তা আবার জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছিল।
ওই সময় একাধিক করোনা বিধি মেনে গেটে ভক্ত দর্শনার্থীদের প্রবেশ করানো হতো। মঠে ঢোকার সময় সামাজিক দূরত্ব মানা থেকে হাত স্যানেটাইজ করে মঠে ঢোকা, সব করোনাবিধিই মানতে হত ভক্ত থেকে দর্শনার্থী সকলকেই।
এর প্রায় দেড় মাস পর ২ আগস্ট থেকে ফের বন্ধ করে দেওয়া হয় বেলুড় মঠ। সেই সময়ে মঠের আবাসিক সন্ন্যাসীদের অনেকেই করোনায় আক্রান্ত হন। যার জেরেই মূলত দ্বিতীয়বার বেলুড়মঠে ভক্ত ও দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
চলতি বছরের ১০ ফেব্রুয়ারিতে ফের কোভিড বিধি মেনে খোলা হয় মঠের দরজা। পরবর্তী পরিস্থিতিতে আগামী বৃহস্পতিবার থেকে ফের বন্ধ হতে চলেছে বেলুড় মঠ। ফলে নতুন করে নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধই থাকবে মঠের গেট।
বাংলায় করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে। প্রথম বেলুড় মঠই তাঁদের গেট বন্ধ করল সাধারণের জন্যে। দক্ষিণেশ্বর কিংবা এখনও পর্যন্ত বাংলার কোনও ধর্মীয় সংস্থা কিংবা মন্দির তাঁদের গেট সাধারণ মানুষের জন্যে বন্ধ করেনি।
তবে বিশেষজ্ঞদের একাংশ বলছে, এই বিষয়ে অবিলম্বে সতর্ক হওয়ার সময় এসেছে। উল্লেখ্য, বাংলায় একদিনে করোনার আক্রান্ত প্রায় ১০ হাজার। মঙ্গলবার রেকর্ড সংক্রমণ হল বাংলায়। এদিনই প্রথম টেস্টিংও হল ৫০ হাজারেরও বেশি।
বাংলায় করোনার দৈনিক সংক্রমণের রেকর্ড বৃদ্ধি হচ্ছে। উদ্বেগ বাড়িয়ে সক্রিয় ৫০ হাজার পেরিয়ে গিয়েছে। এদিনে করোনায় মৃত্যুও হয়েছে রেকর্ড সংখ্যক। করোনা কেড়েছে ৪৬ জনেস্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৯৮১৯ জন।
মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ৬ লক্ষ ৬৮ হাজার ৩৫৩ জন। এদিন ৯৮১৯ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ লক্ষ ৭৮ হাজার ১৭২ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১০৬৫২। এদিন মৃত্যু হয়েছে ৪৬ জনেরর।
ফলে এখনও থেকেও সতর্ক হওয়ার কথা বলছেন ডাক্তাররা।












Click it and Unblock the Notifications