বেলুড়ে রহস্যজনক গ্যাস লিক, অসুস্থ ৭০, তদন্তে হাওড়া পুলিশ

বেলুড়ে গ্যাস লিক করার ঘটনায় অসুস্থ হয়ে পড়েছেন অন্তত ৭০জন। ঘটনার তদন্তে নেমেছে হাওড়া পুলিশ।

বেলুড়ে গ্যাস লিক করার ঘটনায় অসুস্থ হয়ে পড়েছেন অন্তত ৭০জন। ঘটনার তদন্তে নেমেছে হাওড়া পুলিশ। সিলিন্ডারের মধ্যে রহস্যজনক গ্যাস ভরা ছিল। সেগুলি কোথা থেকে এল, তাতে কী গ্যাস ভরা ছিল তা নিয়ে ধন্দ রয়েছে।

বেলুড়ে রহস্যজনক গ্যাস লিক, অসুস্থ ৭০, তদন্তে হাওড়া পুলিশ

পুলিশের প্রাথমিক সন্দেহ, সিলিন্ডারে ক্লোরিন গ্যাস ছিল। তবে কোথা থেকে তা এসেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। বেলুড়ের বজরঙ্গবলী মার্কেটে সিলিন্ডার কাটার সময় এই ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গে ঝাঁঝালো গ্যাস বের হয়ে এতজন অসুস্থ হয়ে পড়েছেন।

লোহা মার্কেটের ছাঁট কাটার কারখানায় সিলিন্ডারগুলি কাটা হচ্ছিল। সেখানেই এই দুর্ঘটনা ঘটেছে। প্রথমে কারখানার কর্মীরা অসুস্থ হয়ে পড়েন। তারপরে আশেপাশের মানুষের যন্ত্রণা শুরু হয়। শ্বাসকষ্ট, বমি, মাথা যন্ত্রণার জেরে অনেকে অজ্ঞান হয়ে যান।

খবর পেয়ে পুলিশ ও দমকল ঘটনাস্থলে পৌঁছয়। সেই সিলিন্ডার নিয়ে গঙ্গায় ফেলা হলে সেই জল সবুজ হয়ে যায়। ঘটনার খবর পেয়ে হাসপাতালে অসুস্থদের দেখতে যান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। এলাকায় মেডিক্যাল টিম পাঠানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+