লোকসভা ভোটের আগে বিপুল বিস্ফোরক! পশ্চিম মেদিনীপুরে গ্রেফতার ১

লোকসভা ভোটের আগে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে, পশ্চিম মেদিনীপুরের বেলদার গুড়দলা গ্রামের একটি বাড়ি থেকে।

লোকসভা ভোটের আগে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে, পশ্চিম মেদিনীপুরের বেলদার গুড়দলা গ্রামের একটি বাড়ি থেকে। উদ্ধার হওয়া সামগ্রির মধ্যে রয়েছে বারুদ ও সালফার। গ্রেফতার করা হয়েছে বাড়ির মালিক লোচন দাসকে। মঙ্গলবার তাকে আদালতে তোলা হবে।

লোকসভা ভোটের আগে বিপুল বিস্ফোরক! পশ্চিম মেদিনীপুরে গ্রেফতার ১

সূত্র মারফত খবর পাওয়ার পর, রবিবার তল্লাশি অভিযানে বের হয়েছিল বেলদা থানার পুলিশ। বেলদার গুড়দলা গ্রামের লোচন দাসের বাড়িতে তল্লাশি চালানো হয়। সূত্রের খবর অনুযাযী বাড়ি থেকে উদ্ধার করা হয় ৪০ কেজি বারুদ ও ১৫ কেজি সালফার। সঙ্গে বোমা তৈরির আরও বেশ কিছু উপকরণ উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। অভিযানের সময় আটক করা হয়েছিল বাড়ির মালিক লোচন দাসকে। রাতে বেলদা থানায় তাকে ম্যারাথন জেরা করা হয়। বাড়িতে বোমা তৈরির উপকরণ রাখার কোনও সদুত্তর দিতে পারেনি বাড়ির মালিক। এমনটাই জানা গিয়েছে পুলিশ সূত্রে। এরপরই বাড়ির মালিককে গ্রেফতার করা হয়। ধৃতের বয়ানে অসঙ্গতিও লক্ষ্য করা গিয়েছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে।

লোকসভা ভোটের আগে বিপুল বিস্ফোরক! পশ্চিম মেদিনীপুরে গ্রেফতার ১

ভোটের আগে বাড়িতে কেন বিস্ফোরক সামগ্রি, তার পরিষ্কার উত্তর চায় পুলিশ। তাই ধৃতকে ফের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাতে চলেছে পুলিশ।
মেডিক্যাল পরীক্ষার পর ধৃতকে দাঁতন আদালতে তোলা হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+