বেলডাঙায় ফের অশান্তির আগুন, রাস্তায় ক্ষোভ, মিডিয়া আক্রান্ত, ট্রেন ও সড়ক থমকে
মুর্শিদাবাদের বেলডাঙা যেন টানা দুই দিন ধরে বারুদের স্তূপ। শুক্রবারের পরে শনিবারও উত্তপ্ত হয়ে উঠল এলাকা। বিহারে আরও এক পরিযায়ী শ্রমিককে মারধরের অভিযোগ ঘিরে শনিবার দুপুরে বেলডাঙার বড়ুয়া মোড়ে রাস্তায় নামেন শতাধিক মানুষ। চতুর্দিকে স্লোগান, ব্যানার, ক্ষোভে অচল হয়ে পড়ল ১২ নম্বর জাতীয় সড়ক।
অবরোধের মাঝে খবর সংগ্রহ করতে গিয়ে আবারও আক্রান্ত হলেন সংবাদমাধ্যমের কর্মীরা। এবিপি আনন্দের সাংবাদিক পার্থপ্রতিম ঘোষ ও চিত্রসাংবাদিক উজ্জ্বল ঘোষের উপর হামলা হয় বলে অভিযোগ। তার আগের দিন জি ২৪ ঘণ্টার সাংবাদিক সোমা মাইতি সহ বিভিন্ন সংবাদমাধ্যমের প্রায় ১২ জন কর্মী আক্রান্ত হয়েছিলেন। দুদিনেই একই ছবির পুনরাবৃত্তি, ক্ষোভের বিস্ফোরণ আর মিডিয়ার উপর হামলা।

শনিবার সকালে উত্তেজনা ছড়িয়ে পড়ে রেলপথেও। বেলডাঙা স্টেশনের কাছে রেলগেট ভাঙা হয়, ক্ষতিগ্রস্ত হয় রেল সিগন্যাল। এর জেরে কৃষ্ণনগর লালগোলা রুট জুড়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পূর্ব রেলের জিএম মিলিন্দ কে দেউস্কর জানান, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত আরপিএফ ও আরপিএসএফ মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে চেপে বসে উদ্বেগ, কোথায় গিয়ে থামবে এই অশান্তি?
ঘটনার সূত্রপাত শুক্রবার। ঝাড়খণ্ডে ফেরিওয়ালার কাজ করা আলাউদ্দিন শেখ (৩০) এর মৃত্যুর খবর পৌঁছতেই গ্রামে ক্ষোভের সঞ্চার। আলাউদ্দিনের ঝুলন্ত দেহ উদ্ধার হলেও গ্রামের দাবি তাকে খুন করে ঘটনা আত্মহত্যার মোড়কে সাজানো হয়েছে। মামলার দ্রুত নিষ্পত্তি, দোষীদের শাস্তি দাবি করে রাস্তায় নামেন লোকজন। জাতীয় সড়ক ও রেল অবরোধ চলে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা। ভাঙচুর হয় পুলিশের গাড়ি, ট্রাফিক কিয়স্ক, ইটবৃষ্টি চলতে থাকে রাস্তায়। অন্তত ১২ জন জখম।
শুক্রবারেই পরিস্থিতি নিয়ন্ত্রণে নামেন জেলাশাসক নিতিন সিংহানিয়া। পরিযায়ী শ্রমিকদের জন্য কন্ট্রোলরুম চালুর ঘোষণা করেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও আবেদন জানান প্ররোচনায় পা না দিতে। মৃতের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতিও দেন তিনি।
কিন্তু আশ্বাসে থামেনি ক্ষোভ। বিহারে আর এক শ্রমিককে মারধরের অভিযোগ সামনে আসতেই শনিবার ফের ক্ষোভ উথলে ওঠে। বেলডাঙা হয়ে ওঠে অগ্নিগর্ভ রাস্তা বন্ধ, রেল বন্ধ, মিডিয়া আক্রান্ত, প্রশাসনের উপর চাপ বাড়ছে প্রতি মুহূর্তে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications