খারাপের সঙ্গে থাকলে নিজেরও খারাপ হয়, মিমিকে খোঁচা জেপি নাড্ডার
খারাপের সঙ্গে থাকলে নিজেরও খারাপ হয়, মিমিকে খোঁচা জেপি নাড্ডার
হেস্টিংসে বিজেপির রাজ্য কার্যকারিণী বৈঠকে ভার্চুয়ালি বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল সাংসদ মিমিকে খোঁচা দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। কবীরের দোহার উল্লেখ করে জেপি নাড্ডা বলেন, বাবুলের গাছ লাগিয়ে আমের আশা করে লাভ নেই৷

সম্প্রতি খোদ কলকাতায় ভুয়ো ভ্যাকসিনের শিকার হয়েছেন যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী। যদিও তার তৎপরতায়ই ভুয়ো ভ্যকসিন কাণ্ড সামনে আসে সবার৷ তৃণমূলের একাধিক নেতার সঙ্গে ঘনিষ্ঠতা থাকা দেবাঞ্জন নিজেকে আইএএস পরিচয় দিয়ে ভুয়ো ভ্যাকসিন ক্যাম্প চালাচ্ছিল কসবায়৷ এই ক্যাম্পে গিয়েই ভুয়ো ভ্যাকসিন নিয়েছেন মিমি।
মিমির ভুয়ো ভ্যাকসিন নেওয়ার প্রসঙ্গ টেনে নাড্ডা বলেন, 'ভারতবর্ষে আর কোথাও ভুয়ো ভ্যাকসিনের খবর নেই৷ কিন্তু মমতার পশ্চিমবঙ্গে ভুয়ো ভ্যাকসিন দেওয়া হচ্ছে। আর নিচ্ছে কে? খোদ তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী। এরপর মিমিকে উদ্দ্যেশ করে নাড্ডা বলেন, 'খারাপ মানুষদের সঙ্গে থাকলে নিজের সঙ্গেও খারাপ হওয়ার সম্ভাবনা থাকে৷ মিমি চক্রবর্তী এটা নিশ্চয় বুঝতে পারছে।
পাশাপাশি এদিনের বৈঠকে সিপিএমকে নিশানা করেন জেপি নাড্ডা। এখনও পশ্চিমবঙ্গে বিজেপির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী তৃণমূলই। মমতার দলের কাছে হেরেই বঙ্গের শাসন ক্ষমতা দখল করতে পারেননি মোদীর দল৷ কিন্তু মঙ্গলবার তৃণমূলের পাশাপাশি জেপি নাড্ডা সহ দিলীপের নিশানায় থাকল বিধানসভায় শূন্য হয়ে যাওয়া বামেরা। বামেদের শূন্য হয়ে যাওয়ার প্রসঙ্গ তুলে আনলেন দিলীপ ঘোষ৷ অন্যদিকে বামেদের উদ্দেশ্য করেই সিউডো-সেকুলার শব্দ ব্যবহার করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি৷
তবে শুধু বামেরা নয়, দলের ঘরছাড়া কর্মীদের উপর হওয়া অত্যাচারের কথাও বারবার উঠে এল জেপি নাড্ডার বক্তব্যে। ২রা মের পর থেকে বিজেপি কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ও মহিলাদের টার্গেট করার জন্য তৃণমূলকে সরাসরি দায়ী করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি৷












Click it and Unblock the Notifications