ডাইনি অপবাদে খুন চা বাগানের শ্রমিক মহিলা, গ্রেফতার ১
রাজ্যে ফের ডাইনে অপবাদে খুন। এবার জলপাইগুড়ির মালবাজারে খুন হলেন চা শ্রমিক এক আদিবাসী মহিলা। বাড়ি থেকে কিছু দূরে বুধমোনিয়া নাগাসিয়ার রক্তাক্ত দেহ উদ্ধার হয়।
জলপাইগুড়ি, ১০ জানুয়ারি : রাজ্যে ফের ডাইনে অপবাদে খুন। এবার জলপাইগুড়ির মালবাজারে খুন হলেন চা শ্রমিক এক আদিবাসী মহিলা। বাড়ি থেকে কিছু দূরে বুধমোনিয়া নাগাসিয়ার রক্তাক্ত দেহ উদ্ধার হয়। মালবাজার থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্ত পাঠিয়েছে। গ্রেফতার করা হয়েছে শুকু নাগাসিয়া নামে এক ব্যক্তিকে।
মৃতার ছেলে মাঙ্গড়া নাগাসিয়ার অভিযোগ, চা বাগানের কাজ সেরে শাক নিয়ে বাড়ি ফিরছিল মা। তখনই তাঁকে খুন করা হয়েছে। ডাইনি অপবাদেই এই খুন বলে তাঁর অভিযোগ। ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। বুধমোনিয়ার গলায় কোপ মেরে পালায় অভিযুক্তরা। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ওই মহিলা।

স্থানীয়রা আওয়াজ শুনে ছুটে আসেন। দেখেন, বুধমোনিয়া রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। খবর দেওয়া হয় মালবাজার থানায়। অভিযোগের তির স্থানীয় বাসিন্দা শুকু নাগাসিয়ার দিকে। তার বাড়িতে অসুখ-বিসুখ লেগেই থাকত। আর তিনি অভিযোগ তুলতেন প্রতিবেশী ওই বুধমোনিয়ার দিকে। শুকু বলত, বুধমেনিয়ার জন্যই তাঁর বাড়ি থেকে অসুখ-বিসুখ যাচ্ছে না।
অভিযোগ, ওই শুকুই বুধমোনিয়াকে খুনের পরিকল্পনা করে। ডাইনি নিয়ে এলাকার বহুবার সচেতন করা সত্ত্বেও এই ঘটনায় প্রশাসন চিন্তিত। রাঙামাটি চা বাগান এলাকা থেকেই এদিন শুকুকে গ্রেফতার করা হয়। দু'জনেই ওই চা বাগানের শ্রমিক ছিলেন।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications