বাড়ির বারান্দা থেকে গলা কাটা দেহ উদ্ধার মেদিনীপুরে, চাঞ্চল্য এলাকায়

বাড়ির বারান্দা থেকে গলা কাটা দেহ উদ্ধার মেদিনীপুরে, চাঞ্চল্য এলাকায়

মঙ্গলবার সকালে পশ্চিম মেদিনীপুরের রামজীবনপুর এলাকায় বাড়ির বারান্দার থেকে উদ্ধার করা হয়েছে এক ব্যক্তির গলাকাটা মৃতদেহ। তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ তার পরিবারের।

বাড়ির বারান্দা থেকে গলা কাটা দেহ উদ্ধার মেদিনীপুরে, চাঞ্চল্য এলাকায়

এদিন সকালে রামজীবনপুর পৌরসভার রাজমা গ্রামে বৃন্দাবন সরকারের মৃতদেহ উদ্ধার করা বলে জানিয়েছে পুলিশ। জানা গিয়েছে যে বছর ত্রিশের বৃন্দাবন ক্যাটারিং-এর কাজ করত। বছর দুই আগে তার বিয়ে হয়। তার বছর খানেকের একটি কন্যা সন্তান আছে।

মঙ্গলবার সকালে তার নিজের বাড়ির উঠোন থেকেই গলাকাটা অবস্থায় উদ্ধার করা হয়েছে বৃন্দাবন সরকারের দেহ। বৃন্দাবনের স্ত্রীর দাবি, বেশ কয়েকদিন ধরে বাড়ির সামনের একটি জমি সংক্রান্ত বিষয় নিয়ে নিজেরই আত্মীয়দের সাথে বিবাদে জড়িয়ে ছিল বৃন্দাবন। সেই বিবাদের জেরে তাকে খুন করা হতে পারে বলে সন্দেহ মৃতের স্ত্রীর। যদিও খুনের কারণ নিয়ে ধন্দে পুলিশ। পুলিশের তরফে খতিয়ে দেখা হচ্ছে সমস্ত দিক গুলিই।

এদিকে ওই মহিলা কারোর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিল ও তার জেরেই এই খুন বলেও এলাকায় কয়েকজন দাবি করেছেন। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে চন্দ্রকোনা টাউন থানার পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে হাসপাতালে। এই মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ও পুরো ঘটনা তদন্ত করে দেখছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+