ধর্ষণ মামলায় পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতার নাম! নোটিস পাঠিয়ে হাজিরার নির্দেশ

ধর্ষণ মামলায় পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতার নাম! নোটিস পাঠিয়ে হাজিরার নির্দেশ

পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা শিবপ্রকাশকে নোটিশ। বেহালা থানার তরফ থেকে এই নোটিশ দেওয়া হয়েছে। একটি ধর্ষণ মামলায় জিজ্ঞাসাবাদে হাজিরার জন্য এই নোটিশ দেওয়া হয়েছে। শিবপ্রকাশকে সাতদিনের মধ্যে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে।

 সুযোগ পাইয়ে দেওয়ার নামে ধর্ষণের অভিযোগ

সুযোগ পাইয়ে দেওয়ার নামে ধর্ষণের অভিযোগ

বছর দুয়েক আগে বেহালা থানায় তৎকালীন এক বিজেপি নেত্রী অভিযোগ করেন, সুযোগ পাইয়ে দেওয়ার নামে তাঁকে ধর্ষণ করেছেন তৎকালীন বিজেপি নেতা অমলেন্দু চট্টোপাধ্যায়। এরপর একটা সময়ে অমলেন্দু চট্টোপাধ্যায়কে দল থেকে বহিষ্কার করে বিজেপি।

নাম জড়িয়েছে শিবপ্রকাশের

নাম জড়িয়েছে শিবপ্রকাশের

সূত্রের খবর অনুযায়ী,ওই মহিলা নেত্রী অমলেন্দু চট্টোপাধ্যায়ের পাশাপাশি তাঁর অভিযোগে শিবপ্রকাশের নাম উল্লেখ করেছিলেন। তিনি অমলেন্দু চট্টোপাধ্যায়ের নামে অভিযোগ শিবপ্রকাশের কাছে করেছিলেন বলে দাবি করেছিলেন। যার জেরেই এই মামলায় শিবপ্রকাশের নাম জড়িয়ে যায়।

 সাত দিনের মধ্যে দেখা করার নির্দেশ

সাত দিনের মধ্যে দেখা করার নির্দেশ

শিবপ্রকাশকে পাঠানো নোটিশে সাতদিনের মধ্যে বেহালা থানায় তাঁকে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। ৭ অগাস্ট এই নোটিশ জারি করা হয়েছে। বিষয়টি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শীর্ষস্থানীয় বিজেপি নেতা। যদিও সেখানে সেরকম কোনও ফল মেলেনি।

 আইনি পরামর্শ নিচ্ছেন শিবপ্রকাশ

আইনি পরামর্শ নিচ্ছেন শিবপ্রকাশ

বিজেপি সূত্রে খবর, নোটিস পাওয়ার পর আইনি পরামর্শ নিতে শুরু করেছেন শিবপ্রকাশ। তবে তিনি থানায় হাজিরা দেবেন কিনা কিংবা অন্য কোনও উপায় অবলম্বন করবেন সেসম্পর্কে কিছু জানা যায়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+