সোনা পাচারের আগেই কেন্দ্রীয় গোয়েন্দা দফতরের জালে ধরা পড়ল দুই পাচারকারী
সোনা পাচারের আগেই কেন্দ্রীয় গোয়েন্দা দফতরের জালে ধরা পড়ল দুই পাচারকারী
সোনা পাচারের আগেই কেন্দ্রীয় রাজস্ব ও গোয়েন্দা দফতরের জালে ধরা পড়ল দুই পাচারকারী। রবিবার ব্রক্ষপুত্র মেলে করে আসাম হয়ে দিল্লী যাবার পথে নিউ জলপাইগুড়ি স্টেশনে অভিযান চালিয়ে ওই দুই পাচারকারীকে গ্রেফতার করে ডিআরআইয়ের আধিকারিকরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম যোগেশ সোনী ও মাঙ্গি লাল। তাদের বাড়ি রাজস্থানের বিকানিরে। নিউ জলপাইগুড়ি স্টেশানে অভিযান চালিয়ে ব্রক্ষপুত্র মেল থেকে দুজন পাচারকারীকে গ্রেফতার করে ডিআরআই আধিকারিকরা। উদ্ধার হওয়া সোনারবার গুলো মায়ানমার থেকে আসাম হয়ে দিল্লি পাচারের ছক ছিল।
সোনাগুলো ধৃতদের হাটুর নিচে ক্যাপের মধ্যে লুকানো ছিল। ধৃতদের থেকে উদ্ধার হয় ১২ টি সোনার বার। এক একটি সোনার বারের ওজন ১৬৬ গ্রাম। সোনাগুলির মোট ওজন ১কিলো ৯৯২ গ্রাম। যার বাজার মূল্য ১ কোটি ১৪ লক্ষ টাকা। রবিবার শিলিগুড়ি আদালতে তোলা হলে ধৃতদের পাঁচদিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত।












Click it and Unblock the Notifications