শুরুর আগেই বড় ধাক্কা প্রধানমন্ত্রীর জীবনাশ্রিত ছবি
শুরুর আগেই বড় ধাক্কা প্রধানমন্ত্রীর জীবনাশ্রিত ছবি
ঢাক ঢোল পিটিয়ে মোদী ভক্ত প্রযোজক স্বপন নস্কর কলকাতার বিলাস বহুল হোটেলে হিন্দি ছবির শুভ মহরত করেছিলেন গত ২৭ শে ফেব্রুয়ারি। মহাভারত খ্যাত অভিনেতা স্বয়ং গজেন্দ্র চৌহান মুম্বাই থেকে মিডিয়ার সামনে এসছিলেন মোদী সজ্জায় সজ্জিত হয়ে। সব ঠিকঠাক চললেও বাধ সাধল একটি ভয়াবহ দুর্ঘটনা।

কয়েকদিন বাদেই প্রধানমন্ত্রীর জীবনাশ্রিত হিন্দি ছবি 'এক আউর নরেন' এর দৃশ্য গ্রহনের আগেই প্রযোজক লক্ষ্য করলেন, বহুদিন ঘরে ব্যবসায়ীক কাজের জন্য রেখে দেওয়া ৪২ লক্ষ টাকা আর্থিক মূল্যের এক বোরিং মেশিন কে বা কারা এক রাতের মধ্যে আগুনে পুরোপুরি ভস্মীভূত করেছে।
এই পরিস্থিতিতে সাড়া বাংলায় নির্বাচনের নিরিখে মোদী ভক্ত এবং বিজেপি সমর্থক স্বপন নস্করের দাবী বিরোধী দল করার জন্যই কি এই পরিণাম? তাঁর সাথে ছিলেন পরিচালক মিলন ভৌমিক, অভিনেতা শিবু দে, সৈকত ঘটক এবং সহযোগী গৌতম দাস।
তবুও আগামী ২০শে মার্চ এই ছবির শুটিং শুরু করবেন বলে তিনি আশাবাদী। স্থানীয় থানায় অভিযোগের ভিত্তিতে সদর্থক বিচারের আশায় রয়েছেন প্রযোজক স্বপন নস্কর।












Click it and Unblock the Notifications