বসন্তের আগে কলকাতা সহ জেলায় জেলায় শীতের কামব্যাক, কত ডিগ্রিতে নামবে আরও? জানুন আপডেট

যে সময়টা শীতের বিদায় নেওয়ার কথা ঠিক সেই সময়েই ফের শীতের মারকাটারি ব্যাটিং! পশ্চিমী ঝঞ্ঝা সরতেই রাজ্যে ঢুকে পড়ল উত্তুরে হাওয়া। যে কারণে বাড়ছে ঠান্ডা। এই কয়েকদিনে কলকাতার সহ বাকি জেলায় তাপমাত্রা অনেকটা নিচে নেমে গেছে। বেলা গড়াতেই যেমন রোদের তেজ, ঠিক এর সাথেই পাল্লা দিচ্ছে বাড়ছে হিমেল হাওয়া।

বিশেষ করে দুই মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও দিনাজপুরে রাতের তাপমাত্রা নেমে যাচ্ছে প্রায় ১১-১২ ডিগ্রি সেলসিয়াসে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও সন্ধের পর থেকে ঠান্ডা বাড়তে শুরু করেছে। ভোরের দিকে এবং সন্ধ্যার পর রীতিমতো জাঁকিয়ে শীত অনুভূত হচ্ছে। পাশাপাশি উত্তরবঙ্গের একই অবস্থা। ঠান্ডার পাশাপাশি সকালের সময় বিশেষ করে ভোর এবং রাতের দিকে দক্ষিণ এবং উত্তরবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশাও দেখা দিচ্ছে।

আবহাওয়া দফতর উত্তরবঙ্গেও কুয়াশার দাপট বাড়বে বলেও সতর্ক করেছে, বিশেষ করে পাহাড় এবং তার সংলগ্ন এলাকায়। জলপাইগুড়ি, দার্জিলিং, কোচবিহার ও উত্তর দিনাজপুরের মতো জেলাগুলিতে ঘন কুয়াশা দেখা যেতে পারে। এর ফলে ভোরের দিকে যানবাহন চলাচলে সমস্যা হওয়ার সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া দফতর এই ঘন কুয়াশার কারণে সতর্কতা জারি করেছে। বিশেষ করে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাগুলির মানুষকে বেশি সতর্ক থাকতে বলা হচ্ছে। জলপাইগুড়ি, দার্জিলিং, কোচবিহার ও উত্তর দিনাজপুরের মতো জেলাগুলিতে ঘন কুয়াশা দেখা যেতে পারে। এর ফলে ভোরের দিকে যানবাহন চলাচলে সমস্যা হওয়ার সম্ভাবনাও রয়েছে।

একটু গরম বাড়ায় রাজ্যবাসী মনে করেছিল শীত হয়ত বিদায় নিয়েছে। কিন্তু আলিপুর আবহাওয়া দফতর স্পষ্টভাবে জানাচ্ছে যে এখনই শীতের বিদায় নয়। আরো কিছুদিন অনুভব হবে এই ঠান্ডা ঠান্ডা। তাই যারা ভেবেছিলেন গরম গরম পোশাক আলমারিতে তুলে রাখবেন, তাদের আরও বেশকয়েকদিন অপেক্ষা করতে হবে। এখনই মুক্তি নেই ঠান্ডা থেকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+